ভুটানে কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ১৭:০৯আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৭:১২

বাংলাদেশের পেশাদার স্তর চ্যাম্পিয়নশিপ লিগে স্বাধীনতা ক্রীড়া সংঘ ছাড়াও অন্য ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন আজমল হোসেন বিদ্যুৎ। প্রথমবারের মতো দেশের বাইরে ভুটানের থিম্পু রাভেন এফসির হেড কোচ হয়েছেন তিনি। রবিবার বিকালে কলকাতা হয়ে থিম্পু যাবেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। 

এই মাসের মাঝামাঝি সময়ে ভুটানের প্রিমিয়ার লিগ শুরু হবে। ক্লাবটির সঙ্গে আজমল হোসেনের চুক্তি রয়েছে ডিসেম্বর পর্যন্ত। কলকাতার বিমান ধরার আগে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘কলকাতায় আমাদের দলের সহকারী কোচ আছেন, তাকে নিয়েই থিম্পু যাচ্ছি। প্রথমবার ভুটানের কোচ হয়ে যাচ্ছি। আশা করছি, দলকে ভালো অবস্থানে নিতে পারবো।’

কলকাতার সাবেক ফুটবলার স্বপন ভৌমিকের সঙ্গে থিম্পুতে কোচিংয়ের সুযোগ পেয়েছেন এএফসি ‘এ’ লাইসেন্সধারী বিদ্যুৎ। তাই সেখানে পারিশ্রমিকের চেয়ে অভিজ্ঞতাকে বড় করে দেখছেন একসময় ঢাকার বিভিন্ন ক্লাবে খেলা ৪২ বছর বয়সী সাবেক এই ফুটবলার, ‘ওখানে পারিশ্রমিক আহামরি কিছু নয়। তবে অভিজ্ঞতা অর্জনটা বড় করে দেখছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে প্রথমবার প্রধানমন্ত্রীর সফর, স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রথমবার প্রধানমন্ত্রীর সফর, স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি
সাংবাদিককে মারধর, বিএনপি-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নামে থানায় এজাহার
সাংবাদিককে মারধর, বিএনপি-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নামে থানায় এজাহার
কেন ট্রেনের নিচে জীবন দিলেন পোশাকশ্রমিক দম্পতি?
কেন ট্রেনের নিচে জীবন দিলেন পোশাকশ্রমিক দম্পতি?
গাইবান্ধায় নদীভাঙন রোধে ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী
গাইবান্ধায় নদীভাঙন রোধে ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক