হৃদয়ের একটি অংশ রেখে বাংলাদেশ ছাড়লেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৩, ১৯:১৩আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৯:৫৭

আর্জেন্টিনা ফুটবল নিয়ে বাংলাদেশের উন্মাদনা কাতার বিশ্বকাপ চলাকালে টের পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। ৩৬ বছর পর ট্রফি জেতার পথে বাংলাদেশি ভক্তদের সম্পৃক্ততা স্বীকার করেছে আর্জেন্টিনা দল। সেই সাফল্যের সাত মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশে পা রাখলেন মার্টিনেজ। মাত্র ১১ ঘণ্টার সফরে সীমাবদ্ধতার কারণে ভক্ত-সমর্থকদের উন্মাদনা সামনে থেকে দেখতে পাননি তিনি। তবে যে আতিথেয়তা মিলেছে, তা মুগ্ধ করেছে তাকে।

সোমবার ঢাকায় পা রাখেন মার্টিনেজ। নেক্সট ভেনচার ও ফান্ডেডনেক্সটের আয়োজনে এই সফরে আইসিসি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ক্রিকেটার মাশরাফি মুর্তজার সঙ্গে সময় কাটান তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকালের দিকে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন গোল্ডেন গ্লাভস জয়ী এই ফুটবলার।

কলকাতার বিমানে ওঠার আগে ইনস্টাগ্রাম বার্তায় মার্তিনেজ লিখেছেন, ‘নেক্সট ভেনচার ও ফান্ডেডনেক্সটের সঙ্গে বাংলাদেশে অসাধারণ একটা সফর ছিল আমার। এ দেশের মানুষের যত্ন, ভালোবাসা ও অভাবনীয় আতিথেয়তা আমার হৃদয় জয় করেছে। আমি নিকট ভবিষ্যতে এই চমৎকার দেশটিতে আবারও আসতে চাই।’

মার্তিনেজ আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। নাম না জানা আরও অনেকে আছেন, যারা এই সফরে কম অবদান রাখেননি, তাদের প্রতিও কৃতজ্ঞ। বাংলাদেশের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক তৈরিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ তিনি, ‘আমার পরবর্তী সফর পর্যন্ত, আমি আপনাদের বিদায় জানাচ্ছি, আর আমি এই দেশে আমার হৃদয়ের একটি অংশ রেখে যাচ্ছি। বাংলাদেশ আমাকে মুগ্ধ করেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী