এনরিকেকে আনতে গালতিয়েরকে বিদায় করলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৩, ১৫:৩৫আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২২:৫৫

লুইস এনরিকে হতে যাচ্ছেন প্যারিস সেন্ট জার্মেইর কোচ, এই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। ক্রিস্তোফ গালতিয়েরকে বিদায় করে দিলো লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

ক্লাব এক বিবৃতি দিয়েছে বুধবার, ‘২০২২-২৩ মৌসুম শেষে প্যারিস সেন্ট জার্মেই ও ক্রিস্তোফ গালতিয়ের তাদের প্রথম দলের কোচিং চুক্তির ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে। তার পেশাদারিত্ব ও দায়বদ্ধতার কথা না বললেই নয়। তার অধীনে ঐতিহাসিক ১১তম ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে দল।’  

১২ মাস পরই চাকরি হারালেন গালতিয়ের। গত বছর জুলাইয়ে মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হন তিনি। অভিষেক মৌসুমে ক্লাবকে জেতান রেকর্ড ১১তম লিগ ওয়ান ট্রফি, এছাড়া তার অর্জনের ঝুলিতে আছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শেষ ষোলোতে বিদায়ের পর সমর্থকদের তোপের মুখে পড়ে ক্লাব কর্তৃপক্ষ। ভাগ্য বদলাতে এবার এনরিকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে প্যারিস ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের