আনচেলত্তিকে প্রাণপণে চাইছে ব্রাজিল, প্রেসিডেন্ট দিলেন খোঁচা!

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৩, ১৬:২৬আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৬:২৬

কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের ডাগআউটে খুব করে চাইছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তাদের চাওয়ার আকাঙ্ক্ষা এতটাই তীব্র যে, ইতালিয়ান কোচ অপেক্ষায় রাখলেও তা মেনে নিয়েছে তারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে আগামী বছরের জুনের পর ব্রাজিলে যোগ দেবেন আনচেলত্তি। এই সময়ের জন্য আপাতত একজন ভারপ্রাপ্ত কোচকে দায়িত্ব দিয়েছে দেশটির শীর্ষ ফুটবল সংস্থা। কিন্তু ব্রাজিলের রাষ্ট্রপ্রধান সিবিএফের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করলেন আনচেলত্তিকে খোঁচা দিয়ে।

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আনচেলত্তির সামর্থ্য নিয়েই যেন প্রশ্ন তুললেন। গত দুটি ফিফা বিশ্বকাপে ইতালির অংশ নিতে না পারার বিষয়টি তুলে ধরলেন রাষ্ট্রপ্রধান। একই সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া কোচ ফার্নান্দো দিনিজের প্রশংসা করলেন তিনি।

এসবিটি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে লুলা প্রশ্ন ছুড়লেন, ‘তিনি (আনচেলত্তি) কখনও ইতালির কোচ ছিলেন না। কেন তিনি ইতালির সমস্যার সমাধান করতে পারেন না, এমনকি শেষ বিশ্বকাপেও তারা খেলতে পারেনি।’

প্রেসিডেন্টের মতে, বিশ্বকাপ ও অন্য বড় টুর্নামেন্টগুলোতে ব্রাজিলের সাম্প্রতিক ব্যর্থতার কারণ কোচদের অদক্ষতা নয়, বরং ভালো ভালো খেলোয়াড়ের অভাবই দায়ী।

তিনি বলেন, ‘দিনিজ সমস্যা নয়, সমস্যা হলো অন্য সময়ের মতো মানসম্পন্ন খেলোয়াড় আমাদের নেই।’   

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী