সাফ বিরতির পর বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৩, ২০:১১আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২০:২২

সাফ চ্যাম্পিয়নশিপ চলছিল। তাই বন্ধ ছিল বাংলাদেশের ঘরোয়া ফুটবল। শুক্রবার থেকে তা মাঠে গড়ালো। বসুন্ধরা কিংস ও মোহামেডান পেয়েছে বড় জয়।

আরও আগেই প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা বসুন্ধরা এদিন ৩-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। মাত্র ৩ মিনিটে মিগুয়েলের গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগে দরিয়েলতন ব্যবধান ২-০ করেন। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে তিন গোলে এগিয়ে যায় বসুন্ধরা। শেষ মিনিটে আবু সাইদ শেখ জামালের সান্ত্বনাসূচক গোল করেন।

সুলেমান দিয়াবাতে এদিকে মোহামেডান উড়িয়ে দিয়েছে আজমপুর এফসি উত্তরাকে। সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে ৬-০ গোলে জিতেছে তারা। ১০ মিনিটে তার গোলেই এগিয়ে যায় শেখ জামাল। পরে দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৮৯ মিনিটে গোল করে তৃতীয় হ্যাটট্রিকের দেখা পান দিয়াবাতে।

মাঝে সানডে ৪৯ মিনিটে গোল করেন। দ্বিতীয়ার্ধেই হয়েছে পাঁচ গোল। বাকি দুটি গোল করেন সানোয়ার ও ইমন।

চলতি লিগে বসুন্ধরা তাদের শেষ ম্যাচ খেলবে আগামী শুক্রবার আবাহনীর বিপক্ষে। ১৯ ম্যাচ শেষে তাদের অর্জন ৫২ পয়েন্ট। মোহামেডান শেষ দুই ম্যাচ খেলবে ফর্টিস ও রহমতগঞ্জের সঙ্গে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
আবদুল মান্নান সৈয়দের কবিতায় পরাবাস্তবতার শৈল্পিক রূপায়ণ
আবদুল মান্নান সৈয়দের কবিতায় পরাবাস্তবতার শৈল্পিক রূপায়ণ
বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা প্যারাসুটে দেশে নামার চেষ্টা করবেন: রিজভী
বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা প্যারাসুটে দেশে নামার চেষ্টা করবেন: রিজভী
মঙ্গলবার সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক
মঙ্গলবার সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?