‘শুধু সাফের দেশ থাকলে ফাইনালে যেতাম, ট্রফিও জিততে পারতাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৯:৫৫আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২০:০৮

সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে কুয়েতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গোল খেয়ে বিদায় নিতে হয়েছে। এ নিয়ে খেলোয়াড়দের মধ্যে এখনও হতাশা কাজ করে। দেশে ফিরে তা কেউই লুকাননি। আজ রবিবার বাফুফে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অকপটে স্বীকার করলেন, সাফ চ্যাম্পিয়নশিপে এমন বিদায়ে সবার মন এখনও খারাপ।

সাফে সেমিফাইনাল খেলায় খেলোয়াড়-কোচ এবং কর্মকর্তাদের ৫০ লাখ টাকা বোনাস দেওয়া হয়েছে। তিন জন খেলোয়াড় আলাদা করে টাকা পেয়েছেন। জামাল বোনাস পেয়ে খুশি, ‘আমরা সবাই খুশি। খেলোয়াড়দের পক্ষ থেকে যদি বলি, এখনও আমাদের মনটা খারাপ হয়ে আছে। কিন্তু তারপরও এটা আমাদের জন্য ভালো অনুপ্রেরণা। যে টোকেন (বোনাস) আপনারা (বাফুফে) আমাদের দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা আরও পরিশ্রম করবো। সামনে অনেক খেলা আছে। যা বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ।  আমরা উজ্জীবিত আছি। দেশকে কিছু দিতে চাই।’

এবারের সাফে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ থেকে ৪-৪-২ ছকে খেলার চেষ্টা করেছে। এমন ছকে খেলার ইঙ্গিত নাকি কাজী সালাউদ্দিন ভারতে যাওয়ার আগেই দিয়ে রেখেছিলেন। জামাল তেমনটি জানিয়েছেন, ‘সাফ শুরুর আগে আমি, তপু ও সোহেল সভাপতির বাসায় গিয়েছিলাম। সভাপতি চাইছিলেন দুজন স্ট্রাইকার খেলাতে। আমরা শুনে অবাক হয়েছি। হয়তো সভাপতি সঠিক ছিলেন। দ্বিতীয় ম্যাচ থেকে সেই ছকে খেলেছি। তাতে আমরা দুই ম্যাচে ৬ গোল করেছি। এটা আসলেই প্রশংসা করার মতো।’

সাফের বাইরে থেকে কুয়েত ও লেবানন খেলেছে। জামালের বিশ্বাস, শুধু সাফের দলগুলো নিয়ে টুর্নামেন্ট হলে বাংলাদেশ ফাইনালে খেলতে পারতো। জামাল বলেছেন, ‘আমরা খুশি। তবে আরও সাফল্য চাই। আমি নিশ্চিত টুর্নামেন্টে শুধু সাফের দেশ থাকলে শতভাগ ফাইনালে যেতাম। ট্রফিও জিততে পারতাম। ইনশাআল্লাহ ভালো দিন আসছে আমাদের সামনে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি