বাংলাদেশ কোচের প্রতি জামাল কৃতজ্ঞ কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১২:২৫আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২:২৫

ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ১৪ বছর পর খেলেছে সেমিফাইনাল। সেখানে কুয়েতের বিপক্ষে লড়াই করে অতিরিক্ত সময়ে হেরে বিদায় নিয়েছে। তবে লাল সবুজ দলের পারফরম্যান্স সবার দৃষ্টি কেড়েছে। এর পেছনে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অবদান কম নয়। এবার পুরো দলকে খোলনলচে পাল্টে দিয়েছেন ৩৭ বছর বয়সী কোচ। তাইতো বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সাফে গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে লড়াই করে হার। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে সেমিফাইনালের দরজায় পা রাখা। নকআউট পর্বে কুয়েতের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স সবাই দেখেছে। এবার বাংলাদেশের এমন জমাট পারফরম্যান্স দেখে সবাই অবাক হয়েছে। দলের খেলার এমন আশাজাগানিয়া পরিবর্তনে খুশি সবাই। তাইতো বাফুফে অর্ধ কোটি টাকা বোনাস সবার হাতে তুলে দিয়েছে। 

বাংলাদেশ অধিনায়ক জামাল তো আগে থেকে বলে আসছেন, এবার দলের বন্ধনটা ভালো ছিল। সবমিলিয়ে ভালো নৈপুণ্য দেখানোর অন্যতম কারণ এটা। এর পেছনে কাবরেরার অবদান কম নয়।

ফেসবুকে জামাল লিখেছেন, ‘কোচকে ধন্যবাদ, আমাদের মন মানসিকতা পরিবর্তনের জন্য। বড় করে ধন্যবাদ দিতে হচ্ছে ম্যানেজমেন্টের অন্যদেরও। সবাই  দারুণ কাজ করছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব