ক্ষুধার্ত বাংলাদেশ দিতে চায় ‘সর্বোচ্চ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৯:২১আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৯:৩৪

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। এর জন্য কম হা-পিত্যেশ করতে হয়নি। তবে অনেক দিন পর হলেও তাদের আশা পূরণ হতে যাচ্ছে। ১৩ ও ১৬ জুলাই সেই নেপালের বিপক্ষে ‍হতে যাচ্ছে দুটি ফিফা প্রীতি ম্যাচ। ম্যাচ দুটি খেলার জন্য বলতে গেলে বাংলাদেশ দলের সবাই ক্ষুধার্ত দৃষ্টিতে চেয়ে আছেন।

তবে এতদিনের ব্যবধানে বাংলাদেশ দলে ঘটে গেছে অনেক কিছু। নিয়মিত হেড কোচ গোলাম রব্বানী ছোটন দলের সঙ্গে আর নেই। পদত্যাগ করেছেন। তার ওপর সাফে আলো ছড়ানো অনেক খেলোয়াড় না থাকায় অভিষেকের অপেক্ষায় অন্তত পাঁচ জন। যাদের সবাই অনূর্ধ্ব-২০ দলের। তবে ভারসাম্য নষ্ট হলেও সাবিনা খাতুনদের চাহিদায় পরিবর্তন হয়নি। সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু সংবাদ সম্মেলনে জানালেন, ‘আমরা অনেক দিন ধরেই খেলতে পারছিলাম না। আমি যেমন ক্ষুধার্ত ছিলাম, মেয়েরাও তেমনি ক্ষুধার্ত। সবাই একসঙ্গে অনুশীলন করছে। টুকটাক ইনজুরি ছিল, সবাই রিকভারি করেছে। আশা করি ভালো ম্যাচ হবে।’

নিয়মিত কোচ ছোটনের চলে যাওয়ার পর দলটি নানান সমস্যার মধ্যে যাচ্ছিল। কয়েকজন খেলোয়াড় খেলা কিংবা ক্যাম্পই ছেড়ে দিয়েছেন। কেউবা রয়েছেন চোটে। তারপরও ছোটনের শূন্যতায় দল গুছিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন লিটু। তার কথা, ‘প্রত্যেক পরিবারেই একটা দুঃসময় আসে। আমি বলবো যে আমাদের ক্রাইসিস মোমেন্ট ছিল। আস্তে আস্তে চেষ্টা করছি সেটা উতরে যেতে। ফেডারেশনও চাচ্ছে…বাফুফে সভাপতি, কিরণ আপা (মাহফুজা আক্তার) কোচের জন্য দেশের বাইরেও চেষ্টা করছেন। আশা করি যে শূন্যতা আছে, সেটা তারা পূরণ করবে। আমি চেষ্টা করেছি সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে। যাতে মেয়েরা তাদের সর্বোচ্চটা দিতে পারে।’

নেপাল দলের বড় তারকা সাবিত্রা ভান্ডারি এবার দলের সঙ্গে রয়েছেন। ভারতের লিগে এই মৌসুমে ২৯ গোল করেছেন এই স্ট্রাইকার। সেই জায়গায় স্বাগতিকদের দলে এবার অনুপস্থিত সাজেদা খাতুন, আনুচিং মোগিনি, আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না ও শামসুন্নাহার জুনিয়র। যারা সাফ জিততে দারুণ ভূমিকা রেখেছিলেন। তাদের অনুপস্থিতিতে ৬ নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছেন- আফিদা খন্দকার, সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, সুরমা জান্নাত ও স্বর্ণা মণ্ডল। কোচ লিটু তাই ভীষণ সতর্ক, ‘সাফে আমাদের পরিপূর্ণ একটা দল ছিল। এবার অনেকেই নেই। তারপরও বলবো, দেশের মাটিতে খেলা, অবশ্যই তারা চেষ্টা করবে সর্বোচ্চটা দেওয়ার জন্য।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী