নেপালের বিপক্ষে আগের ভুল করতে চায় না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৬:২৯আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৬:৩৩

অধিনায়ক সাবিনা খাতুনের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে এসে ছন্দ হারায় বাংলাদেশ। নেপাল শেষ মুহূর্তে গোল করলে জিততে পারেনি তারা। প্রতিপক্ষ দলের বড় তারকা সাবিত্রা ভাণ্ডারি সুযোগ পেয়েই জাল কাঁপিয়ে হার এড়ান। আগামীকাল রবিবার ফিফা প্রীতি ম্যাচে দুই দল আবারও মুখোমুখি হচ্ছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টার ম্যাচে আর আগের ভুল করতে চাইছে না বাংলাদেশ। এবার জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ার লক্ষ্য তাদের।

সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনের বিদায়ের পর মাহবুবুর রহমান লিটু বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন। প্রথম ম্যাচের ভুলত্রুটি সংশোধন করে কাল এগিয়ে যেতে চাইছেন। নিজেদের রক্ষণ জমাট রেখে গোল করার লক্ষ্য। 

আজ শনিবার অনুশীলনের আগে লিটু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগের ম্যাচে শেষদিকে এসে জয় বঞ্চিত হতে হয়েছে। শেষ পর্যন্ত যেন রক্ষণ জমাট থাকে তা নিয়ে কাজ চলছে। আশা করছি আগের ভুল আর হবে না। নির্দেশনা অনুযায়ী সবাই সেরাটা দেবে।’ অতিথি দলের সাবিত্রাকেও আগের মতো মার্কিংয়ে রাখার চিন্তাভাবনা।

লিটু বলেছেন, ‘বাংলাদেশের খেলায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ছকে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা হবে। আশা করছি আমরা এই ম্যাচ জিততে পারবো।’ 

কঠোর অনুশীলনে মেয়েরা আগের ম্যাচের একাদশে ডিফেন্ডার আফঈদা খন্দকারের অভিষেক হয়েছিল। বদলি নেমে সাজেদা আক্তার রিপা ও মাতসুমি সুমাইয়া এই কাতারে নাম লেখান। কালও সেভাবে মাঠে নামবেন তারা।

লিটুর কথা, ‘এই ম্যাচ আমরা জিততে চাই। আমি মনে করি তা সম্ভবও। দলে যারা আছে, সবাই এর জন্য প্রস্তুতি নিচ্ছে। আগে গোল পেলে তা ধরে রাখতে হবে।’

দলের কয়েকজন খেলোয়াড়ের হালকা চোট থাকলেও ভয়ের কিছু নেই বলে জানা গেছে। 

নেপালের কোচ অনন্ত তামাংও জয়ের জন্য মাঠে নামার অপেক্ষায়। এই ম্যাচ জিততে পারলে তা হবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের একধরনের প্রতিশোধও! নিশ্চয় বাংলাদেশ তা হতে দেবে না।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের