পিএসজির এশিয়া সফরের দল থেকে বাদ এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৩, ১৫:৪১আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৫:৪১

কিলিয়ান এমবাপ্পেকে দশ বছরের অবিশ্বাস্য এক চুক্তির প্রস্তাব দিয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। এমন খবর প্রকাশ করেছিল ডিফেন্সা সেন্ট্রাল। অবশ্য সেই খবরের সত্যতা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, একদিন পর দেখা গেলো পিএসজির প্রাকমৌসুম প্রস্তুতির এশিয়া সফরের দলে জায়গা হয়নি ফরাসি তারকার। এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবে পিএসজি।   

ঘটনাটা এমবাপ্পের চুক্তি নিয়েই। ফরাসি বিশ্বকাপ জয়ী চলমান চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি নন। যেটির মেয়াদ শেষ হবে আগামী গ্রীষ্মে। চুক্তি শেষেই ক্লাব থেকে বিদায় নিয়ে সম্ভাব্য গন্তব্য হিসেবে বেছে নিতে চান রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজি তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে চায় না। টাকা উপার্জনের পথ উন্মুক্ত রাখতে তাকে এখনই বিক্রি করতে চায়। 

পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি আগেও বলেছেন, ক্লাবে থাকতে এমবাপ্পেকে এই গ্রীস্মেই নতুন চুক্তি সই করতে হবে। কিন্তু ফরাসি ফরোয়ার্ড এই সপ্তাহেও জানিয়ে দিয়েছেন, নিজের অবস্থানের কোনও পরিবর্তন করবেন না তিনি। যা হয়তো পিএসজি সভাপতিকে ক্ষুব্ধ করে থাকতে পারে। ওই ঘটনার পরই সফররত দলটি থেকে বাদ পড়েছেন এমবাপ্পে। সম্পর্কের এতই অবনতি হয়েছে যে, তারকা ফরোয়ার্ডকে হয়তো আর খেলাবেই না তারা। জানা গেছে, এমবাপ্পে ক্লাবের কৌশলে অবাক হয়েছেন ঠিকই। কিন্তু পদক্ষেপকে ইতিবাচকভাবে নিয়েছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের