পিএসজি কোচের সঙ্গে কোনও ‘সমস্যা’ নেই এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৪, ১১:২৮আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:৩৬

পিএসজি ছাড়ার ঘোষণার পর থেকেই কিলিয়ান এমবাপ্পে আর কোচ লুইস এনরিকেকে নিয়ে চলছিল গুঞ্জন। বিদায় আসন্ন হওয়ায় পুরোটা সময় এমবাপ্পেকে খেলাচ্ছেন না ফরাসি দলটির কোচ। তাতে প্রশ্ন উঠে দুজনের সম্পর্ক নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তোলার পর ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, এনরিকের সঙ্গে কোনও সমস্যা নেই তার।  

অধিনায়কের আর্মব্যান্ড পরে এমবাপ্পে জোড়া গোল করেছেন। শেষ ষোলোর দ্বিতীয় লেগে দুই অর্ধে তার করা দুই গোলেই ২০২১ সালের পর শেষ আট নিশ্চিত হয়েছে পিএসজির। দুই লেগ মিলিয়ে দলটির স্কোর ৪-১। কোচের সঙ্গে চলমান ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ম্যাচের পর ব্রডকাস্টার চ্যানেল কানাল প্লাসকে এমবাপ্পে বলেছেন, ‘সব কিছু ঠিকই আছে। কোচের সঙ্গে কোনও সমস্যা নেই। একটা সমস্যা হয়তো আছে, কিন্তু সেটা কোচের সঙ্গে নয়।’

প্রশ্নের জন্ম দেয় সর্বশেষ তিন ম্যাচ। লিগ ওয়ানে হয় বেঞ্চ থেকে নয়তো বদলি হয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পে। আর সেটা হয়েছে বিদায় বলে দেওয়ার পর! শেষ মুহূর্তে যেখানে প্রাণভোমরাকে সর্বোচ্চ ব্যবহার করার কথা। সেখানে এনরিকে তার ম্যাচ টাইম কমিয়ে আনাতেই উঠে যায় প্রশ্ন। এমবাপ্পে অবশ্য পরিষ্কার করে দিয়েছেন সব কিছু। এই মুহূর্তে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে পারায় ভীষণ তৃপ্ত তিনি। এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান, ‘আমরা ভীষণ আনন্দিত। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরে। নির্দিষ্ট করে আমার কোনও ম্যাসেজ হয়তো নেই। শুধু চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাই। কারণ টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।’

২০২০ সালে রানার্স আপ হওয়া পিএসজি কখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। সর্বশেষ সাত মৌসুমের পাঁচ মৌসুমে তারা শেষ ষোলোতে বিদায় নিয়েছে। 

/এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস