যুক্তরাষ্ট্র সফরে প্রাকমৌসুম প্রস্তুতির চার ম্যাচ খেলার কথা বার্সেলোনার। প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার। কিন্তু বেশ কয়েকজন বার্সা খেলোয়াড় অসুস্থ থাকায় জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।
ক্লাবটি বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা দলের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় অসুস্থ থাকায় জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।’
বার্সার বেশির ভাগ খেলোয়াড়ই পেটের পীড়ায় ভুগছেন। তাই ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে খেলতে পারবে না তারা। ক্লাবটি আরও জানিয়েছে, যারা ম্যাচটির টিকিট কিনেছেন তাদের সেটি রিফান্ড করা হবে। ইএসপিএন জানিয়েছে, বার্সার ১৪জন খেলোয়াড় অসুস্থ।
প্রথম ম্যাচটি বাতিল হলেও বার্সা আশা প্রকাশ করেছে, আর্সেনালের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি যথাসময়ে মাঠে গড়াবে।









