পাঁচ গোলের থ্রিলারে রিয়ালের নায়ক ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১১:০০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:০০

গত মৌসুমে বর্ণবাদী আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ঘরের মাঠে দর্শকদের বিরূপ আচরণে রিয়াল মাদ্রিদ থেকে তার বিদায়ের গুঞ্জনও উঠেছিল। শোনা যাচ্ছে, ১০০ কোটি রিলিজ ক্লজে পাঁচ বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রাক-মৌসুমেও ফুরফুরে দেখা গেলো তাকে। তার গোলেই রোজ বোলে এসি মিলানের বিপক্ষে পাঁচ গোলের থ্রিলার জিতলো রিয়াল।

৩-২ গোলে জিতেছে রিয়াল। মিলান দুই গোলে এগিয়ে যাওয়ার পর স্প্যানিশ জায়ান্টরা ঘুরে দাঁড়ায়। ২৭ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের কর্নার থেকে হেড করে জাল কাঁপান ফিকায়ো তোমোরি। হাফ টাইমের আগে দ্বিতীয় গোল যোগ করে মিলান। বদলি নামা লুকা রোমেরো কোনাকুনি শটে স্কোর ২-০ করেন।

জুড বেলিংহ্যাম রিয়ালের হয়ে প্রথম খেলতে নেমে ঝলক দেখান। কিন্তু তার প্রচেষ্টা সফল হয়নি। বিরতিতে রিয়াল যায় গোলশূন্য থেকে। ভিনিসিয়ুস মাঠে আসতেই দৃশ্যপট পাল্টে যায়। তার কাউন্টার অ্যাটাক থেকে ফেডেরিকো ভালভার্দে ব্যবধান কমান ৫৭ মিনিটে। তিন মিনিট যেতে বক্স থেকে সমতা ফেরান ভালভার্দে। খেলা শেষ হওয়ার ৬ মিনিট বাকি থাকতে মিলানের ডিফেন্স ভেদ করে নিচু কোনাকুনি শটে জয়সূচক গোল করেন ভিনিসিয়ুস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন