বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপকে পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ১২:১৩আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৫:০৭

২০২২ বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে প্রথম রাউন্ডের প্লে-অফে লাওস-বাধা পেরিয়ে সেবার দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথম রাউন্ডে পেয়েছে মালদ্বীপকে। খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ও ১৭ অক্টোবর।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দফতরে বৃহস্পতিবার এশীয় অঞ্চলের ড্রয়ে সবাই সবার প্রতিপক্ষ খুঁজে পেয়েছে।

মালদ্বীপ ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৪তম স্থানে রয়েছে। আর বাংলাদেশ রয়েছে ১৮৯তম স্থানে। মালদ্বীপের বিপক্ষে সাম্প্রতিক সময়ে সুখস্মৃতি রয়েছে হাভিয়ের কাবরেরার দলের। সাফ ফুটবলে গ্রুপ পর্বে ৩-১ গোলে জয় আছে।

প্রথম রাউন্ডের বাধা পেরোনো ১০টি দল দ্বিতীয় রাউন্ডে যোগ দেবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ২৬ দলের সঙ্গে। ৩৬ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে ৯ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপে থাকবে চারটি দল। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বাছাই পর্বে আরও ৬টি ম্যাচ নিশ্চিত হবে বাংলাদেশের। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের