হতাশায় ক্যামেরাপার্সনকে পানি ছুড়ে মারলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৬আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৩:৫৫

সৌদি আরবে গিয়ে বিতর্কিত কাণ্ডের কারণে প্রায় সময় আলোচিত হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দল ভালো না করলে কিংবা নিজে গোল করতে ব্যর্থ হলে ক্ষোভ ঝারছেন মাঠে। এবার সমালোচিত হলেন ক্যামেরাপার্সনকে পানি ছুড়ে মেরে।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে আল শাবাবের সঙ্গে গোলশূন্য ড্র করে আল নাসর। ম্যাচ শেষ হওয়ার পর পর্তুগিজ সুপারস্টার হতাশা প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। এসে এক স্টাফের কাছ থেকে পানির বোতল নেন। এক চুমুক পানি খান। কাছেই এক ক্যামেরাপার্সন তার দিকে ক্যামেরা তাক করে ছিলেন। বিরক্ত হয়ে তার দিকে পানি ছুড়ে মেরে তাকে একা থাকতে দিতে বলেন। ক্যামেরাপার্সন তখন ক্যামেরা নিয়ে মাঠের দিকে চলে যান।  

এখন দেখার অপেক্ষা রোনালদো তার এই আচরণের কারণে শাস্তি পান কি না। তবে এই ক্লিপ ভাইরাল হয়ে গেছে এবং নিঃসন্দেহে আরেকবার তার ভাবমূর্তি ক্ষুণ্ন হলো। 

এর আগে প্রতিপক্ষ কোচকে ধাক্কা দেন। বিপরীত দলের খেলোয়াড়কে ডব্লিউডব্লিউ স্টাইলে ফাউল করেন। ম্যাচ শেষে সৌদি দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করে তোপের মুখে পড়েন ইউরো জয়ী অধিনায়ক। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী অবশ্য কোনোবারই বড় ধরনের শাস্তি পাননি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে