বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলবে আফগানিস্তান!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ২১:২১আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২১:২১

অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপের খেলা। এর আগে সেপ্টেম্বরে প্রস্তুতি নিতে ৪ থেকে ১২ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। এজন্য দুই-তিনটি দেশের সঙ্গে আলাপও হচ্ছে বলে বাফুফে জানায়। তাদের মধ্যে নেপাল ও মায়ানমারের সঙ্গে ছিল আফগানিস্তানের নাম। সেই আফগানিস্তান ফুটবল ফেডারেশন রবিবার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে, বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

ফেসবুক পোস্টে প্রকাশিত সূচিতে, আগামী ৭ সেপ্টেম্বর সিলেটের ভেন্যুতে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার কথা বলেছে সাবেক সাফ সদস্য। এর আগে ২৬ আগস্ট থেকে সিলেটে ট্রেনিং ক্যাম্প করবে বলে তারা জানায়। 

বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলে ম্যানিলায় তারা ১২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ফিলিপাইনসের।

আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন না বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমরা দুটো ম্যাচ খেলার চেষ্টা করছি। এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। আমরা অপেক্ষায় আছি ওদের কাছ থেকে নিশ্চিতকরণ বার্তা পেতে। নিশ্চিত হলেই আপনাদের জানাতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ