লিভারপুল থেকে আল ইত্তিহাদে ব্রাজিলের মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ১৪:৩১ আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৪:৩১

ফুটবলের আরেক তারকা পাড়ি দিলেন সৌদি আরবে। ব্রাজিলের মিডফিল্ডার ফ্যাবিনহো লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে নাম লিখলেন। সোমবার সৌদি ক্লাব এক ঘোষণায় এই তথ্য জানায়।

ফ্যাবিনহোর দাম ও অন্য আর্থিক বিষয়গুলো প্রকাশ করা না হলেও ব্রিটিশ মিডিয়ার তথ্য অনুযায়ী, ৪ কোটি ইউরোতে তাকে কিনেছে সৌদি প্রো লিগ ক্লাব।

শোনা যাচ্ছিল, ফ্যাবিনহোর কুকুর সৌদি আরবে ঢোকার অনুমতি না পাওয়ায় চুক্তি বিলম্বিত হবে। সেই ইঙ্গিত দিয়ে আল ইত্তিহাদ মেসেজিং প্ল্যাটফর্ম এক্স-এ (টুইটার) একটি ভিডিও পোস্ট করেছে, যার শিরোনাম, ‘বাঘেরা ঢোকার অনুমতি পেয়েছে।’

ওই ভিডিওতে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে একটি বাঘ ধরে রেখে বলতে শোনা যায়, ‘আমিই বাঘ।’ লিভারপুলে ২১৯ ম্যাচ খেলা ফ্যাবিনহো এক্স-এ লিখেছেন, ‘আজ আমি আমার ঘর ছাড়লাম। এই জার্সি পাঁচ বছর ধরে পরেছি এবং সবসময় আনন্দ ও সম্মান নিয়ে। আমি এই ক্লাবকে ভালোবাসি। ধন্যবাদ রেড, তোমার সঙ্গে যত অভিজ্ঞতা অর্জন করেছি তার জন্য। তুমি কখনও একা হাঁটবে না।’

ফ্যাবিনহো সৌদি ক্লাবে সতীর্থ হিসেবে পাচ্ছেন করিম বেনজেমা ও এনগোলো কাঁতেকে। ২০১৮ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ২৯ বছর বয়সী মিডফিল্ডার জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা।

গত সপ্তাহে জর্ডান হেন্ডারসনকে স্টিভ জেরার্ডের আল ইত্তিফাকের কাছে হারিয়েছে লিভারপুল।    

/এফএইচএম/
সম্পর্কিত
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
জয়ের রাতে সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো
জাতীয় দলের বিতর্ক পেছনে ফেলে ৯৮০তম গোল রোনালদোর
সর্বশেষ খবর
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩  
টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩  
শ্বশুরের ২৭ লাখ টাকা নিয়ে ফিরছিলেন জামাই, পথে ছিনতাই
শ্বশুরের ২৭ লাখ টাকা নিয়ে ফিরছিলেন জামাই, পথে ছিনতাই
সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান