ইতালিকে চমকে দিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ‘ডাবল ইতিহাস’

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১৬:০৭আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৬:০৭

মেয়েদের বিশ্বকাপে ইতিহাস তৈরি করলো দক্ষিণ আফ্রিকা- একটি নয়, দুটি। বিশ্বমঞ্চে প্রথমবার কোনও ম্যাচ জিতলো তারা। আর এই জয়ে শেষ ষোলোতেও উঠে গেলো তারা। 

গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট ইতালিকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে নকআউটে দলটি। আগের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে জিততে গিয়েও শেষ মুহূর্তে দুটি গোল খেয়ে পয়েন্ট হারায় আফ্রিকানরা।

শুধু ড্র করলেই চলতো ইতালির, পেয়ে যেতো শেষ ষোলোর টিকিট। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে থেম্বি কাতলানার শক্তিশালী শট জাল কাঁপালে তাদের হৃদয় ভেঙে যায়। 

দশম মিনিটে কারাবো ধলামিনি ইতালি ফরোয়ার্ড চিয়ারা বেকারিকে বক্সের মধ্যে ফেলে দেন। পেনাল্টি থেকে কারুসো আত্মবিশ্বাসী শটে গোল করেন।

৩২তম মিনিটে বেনেডেত্তা ওরসির আত্মঘাতী গোলে দক্ষিণ আফ্রিকা সমতা ফেরায়। গোলকিপার ফ্রান্সেস্কা দুরান্তের অবস্থান না বুঝেই তাকে ব্যাকপাস দিতে গিয়ে বিপত্তি বাঁধান তিনি।

৬৭তম মিনিটে কাতলানার নিখুঁত পাস ধরে হিলদাহ মাগাইয়া দক্ষিণ আফ্রিকাকে লিড এনে দেন। কারুসো সাত মিনিট পর কর্নার থেকে গোল শোধ দেন।

স্বস্তির সুবাতাস বইছিল ইতালির ক্যাম্পে। কিন্তু মাগাইয়ার পাস থেকে বক্সের মধ্যে দাঁড়ানো কাতলানা লক্ষ্যভেদ করে চমকে দেন ইতালিকে।    

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে