জাপানের বিপক্ষে খেলার অপেক্ষায় সবাই: বাংলাদেশ অধিনায়ক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ১৭:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৭:৫৫

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের নারী বিশ্বকাপে খেলছে জাপান। ২০১১ সালের রানার্স আপদের র‌্যাঙ্কিংও অনেক ওপরে- ১১তম! এশিয়ান গেমসে এমন শক্তিশালী দলের গ্রুপেই পড়েছে বাংলাদেশ। চীনের হাংজুর এশিয়ান গেমসে জাপান ছাড়া আরেক শক্তিশালী দল ভিয়েতনাম আছে। রয়েছে নেপালও। তবে এর মধ্যে জাপানের মতো দলের বিপক্ষে খেলার জন্য একটু অন্যরকম অপেক্ষা সাবিনা খাতুনদের।

বর্তমানে কোচ সাইফুল বারী টিটুর অধীনে শেখ জামাল মাঠে অনুশীলন চলছে। অধিনায়ক সাবিনা বৃহস্পতিবার রাতেই দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। তার আগে প্রথমবারের মতো এশিয়াডে খেলতে পারার রোমাঞ্চটা তাকেও ছুঁয়ে যাচ্ছে। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাপানের বিপক্ষে খেলতে হবে আমাদের। এতে অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেয়েদের ফুটবলে বিশ্বের অন্যতম সেরা দল জাপান। তাদের বিপক্ষে খেলে আমরা অনেক কিছু শিখতে পারবো। কেমন ফল হয় আগেই বলা কঠিন। তবে বিশ্বকাপে রানার্সআপ দলের বিপক্ষে লড়াই করতে পারলে নিজেদের কাছেই ভালো লাগবে।’

শুধু জাপান নয়, গ্রুপে থাকা অন্য দলের বিপক্ষেও লড়াই করতে চান সাবিনা, ‘জাপান ছাড়াও গ্রুপে ভিয়েতনাম ও নেপাল আছে। ভিয়েতনাম তো বিশ্বকাপে খেলছে। আমাদের প্রস্তুতিটা সেভাবে নিতে হবে। যেন সম্মানজনক ফল করা যায়।’

শুধু প্রস্তুতি নয়, পাশাপাশি প্রস্তুতি ম্যাচও চাইছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এখনও এশিয়াড হতে অনেক দিন বাকি। সেখানে খেলার আগে ভালো প্রস্তুতি ম্যাচও দরকার হবে। তাহলেই নিজেদের অবস্থানটা বুঝতে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের