২ গোলে পিছিয়ে পড়েও ইস্টবেঙ্গলকে রুখে দিলো বাংলাদেশ সেনাবাহিনী

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ২০:৪০আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২০:৪০

মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ৫-০ গোলে হেরে ডুরান্ড কাপ শুরু করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। সেই দলই দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করলো। ইস্টবেঙ্গলের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়েও ড্র করেছে তারা। শেষ দিকে পর পর দুটি গোল করে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ আর্মি।

ম্যাচের ৫ মিনিটেই সেনাবাহিনীর জালে বল জড়িয়ে দেন ইস্টবেঙ্গলের জেভিয়ার সিভেরিয়ো। কিন্তু রেফারি গোল দেননি। উল্টো সিভেরিয়োকেই হলুদ কার্ড দেখান। পরে দেখা যায়, হাত দিয়ে গোল করেছেন তিনি। প্রথমার্ধের প্রথম ৩০ মিনিট কিছুটা অগোছালো খেলে দুই দল।

৩১ মিনিটের মাথায় বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের নিশুকে ফাউল করেন বাংলাদেশের ফুটবলার। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোলরক্ষক আশরাফুল রানার ডান দিক দিয়ে গোল করেন সাউল ক্রেসপো। ৩৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন গুইতে পেকা। তবে বিরতির আগেই ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। অধিনায়ক হরমোনজ্যোৎ খাবরার ক্রস থেকে হেডে গোল করেন সিভেরিয়ো। ২-০ এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতি-আক্রমণের খেলা চলতে থাকে। ৬৭ মিনিটে বল ছাড়া প্রতিপক্ষ ফুটবলারকে কনুই দিয়ে মারায় লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের নিশু। ১০ জনে হয়ে যাওয়ায় কিছুটা রক্ষণাত্মক হয়ে যায় তারা। এই সুযোগ কাজে লাগায় বাংলাদেশ সেনাবাহিনী। ৮৭ মিনিটের মাথায় বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোল করেন শাহরিয়র ইমন। শেষ কয়েক মিনিট আরও চাপে পড়ে যায় প্রতিপক্ষের রক্ষণ। ইনজুরি সময়ে খাবরার ভুল পাস ধরে গোল করেন মেরাজ প্রধান। খেলা ড্র করে বাংলাদেশ আর্মি। পাঞ্জাবের বিপক্ষে ১০ আগস্ট নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে