আলাদা অনুশীলন করবেন এমবাপ্পে, অনিশ্চিত লিগ ওয়ানের প্রথম ম্যাচে!

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ১৪:৪২আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৪:৪২

পিএসজিতে কিলিয়ান এমবাপ্পে থাকছেন নাকি থাকছেন না, সেই ধোঁয়াশা এখনও কাটেনি। আপাতত তাকে দলবদলের তালিকাভুক্ত খেলোয়াড়দের সঙ্গে রেখেছে প্যারিসের ক্লাব। সিনিয়র দলের থেকে আলাদা হয়ে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। লিগ ওয়ানে ক্লাবের উদ্বোধনী ম্যাচেও সম্ভবত তার খেলা হচ্ছে না।

নতুন করে পিএসজির সঙ্গে চুক্তি করবেন না এমবাপ্পে। ২৪ বছর বয়সী ফরোয়ার্ড আসন্ন মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তাকে বিনামূল্যে হারাতে চায় না প্যারিস ক্লাব। তাই জুলাইয়ে দলবদলের বাজারে তোলে তাকে। কিন্তু এমবাপ্পে চুক্তি শেষ হওয়ার আগে কোথাও যেতে চান না। ধারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে তাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

তবে এমন পরিস্থিতি এমবাপ্পেকে প্রথম দলের সঙ্গে অনুশীলন থেকে দূরে থাকতে বাধ্য করছে। আরএমসি স্পোর্ট অনুযায়ী, পিএসজিতে ‘বোম্ব স্কোয়াড’এর সঙ্গে অনুশীলন চালিয়ে যাবেন এমবাপ্পে। লেকিপের দাবি, চুক্তি নিয়ে ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে বিদ্যমান অনিশ্চয়তার কারণে আগামী সপ্তাহে লরিয়েঁর বিপক্ষে লিগ ওয়ানের প্রথম ম্যাচেও দেখা যাবে না এমবাপ্পেকে। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী