টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ১৬:৫৫আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৬:৫৫

রবিবার টাইব্রেকারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে চমকে দিয়েছিল সুইডেন। সোমবার শেষ ষোলোর ম্যাচেও ইংল্যান্ডকে চেপে ধরেছিল নাইজেরিয়া। শেষ পর্যন্ত টাইব্রেকারের চাপ সামলাতে পারেনি আফ্রিকানরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য স্কোরে শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে জেতে ইংল্যান্ড।

ক্লো কেলি পঞ্চম শটে জাল কাঁপালে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়। আর নাইজেরিয়া প্রথম দুটি শটই লক্ষ্যে পাঠাতে ব্যর্থ হয়।

ইংল্যান্ডই ছিল চাপে। কারণ অতিরিক্ত সময়ের পুরোটা তারা খেলেছে ১০ জনকে নিয়ে। ৮৭ মিনিটে তাদের গ্রুপ পর্বের শীর্ষ গোলদাতা লরেন জেমস ফাউল করে লাল কার্ড দেখেন।

চতুর্থ র‌্যাঙ্কিংধারী ইংল্যান্ড শনিবার কোয়ার্টার ফাইনালে খেলবে। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে জ্যামাইকা ও কলম্বিয়ার ম্যাচ শেষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি