কারের ফেরার ম্যাচে শেষ আট নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ১৯:২৪আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৯:২৬

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম কার। অথচ কাফ ইনজুরিতে শেষ ষোলোর আগ পর্যন্ত দর্শকই থেকেছেন তিনি। সোমবার তার মাঠে নামার দিনটিকে জয়ে রাঙিয়েছে নারী ফুটবল বিশ্বকাপের সহআয়োজকরা। ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। 

অস্ট্রেলিয়া দুই অর্ধে একটি করে গোল করেছে। ২৯ মিনিটে প্রথম গোলটি করেছেন ফোর্ড। ৭০ মিনিটে স্কোর ২-০ করেছেন রাসো। শেষ আটে তাদের প্রতিপক্ষ ফ্রান্স কিংবা মরক্কো।

অস্ট্রেলিয়া এর আগে কোয়ার্টার ফাইনালে তিনবার খেলেছে। তার পর অবশ্য বেশি দূর যাওয়ার কীর্তি দেখাতে পারেনি।

২০০৭ সালের পর প্রথম বিশ্বকাপ খেলতে নামা ডেনমার্কের শুরুটা দারুণ ছিল। শুরুতে আধিপত্য ছিল তাদের। বিশেষ করে পেরনিল হার্ডার ত্রাস ছড়াচ্ছিলেন। কিন্তু সময় গড়াতে গড়াতে মিইয়ে যায় তাদের আক্রমণ। বিপরীতে ধীরে ধীরে ছন্দ পেতে শুরু করে স্বাগতিক দল। ডেনমার্কের প্রেসিং ফুটবল ২০ মিনিট পর্যন্তই স্থায়ী ছিল।   

অস্ট্রেলিয়ার রেকর্ড স্কোরার স্যাম কার টুর্নামেন্টে এই ম্যাচ দিয়েই মাঠে নেমেছিলেন। ফলে তাকে পেয়ে অন্যরকম উন্মাদনা দেখা দেয় স্টেডিয়াম অস্ট্রেলিয়ায়। ৭৮ মিনিটে তার বদলি হয়ে নামার পর গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। এদিন দর্শক উপস্থিতিও ছিল ৭৫ হাজার ৭৮৪! 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী