মেসিদের ক্লাবে নয়, আমিরাতে গেলেন ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১৮:৪৯আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮:৪৯

ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে জর্দি আলবা ও সার্জিও বুশকেটস যোগ দেওয়ার পর গুঞ্জন ওঠে, বার্সেলোনা গ্রেট আন্দ্রেস ইনিয়েস্তাও আমেরিকায় পা রাখবেন। কিন্তু গুঞ্জন উড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে গেলেন স্প্যানিশ মিডফিল্ডার। আমিরাত প্রো লিগের এমিরেটস ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন তিনি।

চুক্তির আনুষ্ঠানিকতা সারতে সোমবার দুবাইয়ে পৌঁছান স্পেন ও বার্সেলোনা লিজেন্ড। চাইলে ৩৯ বছর বয়সী মিডফিল্ডার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়াতে পারবেন।

বার্সাকে বিদায় বলে ইনিয়েস্তা গত পাঁচ মৌসুম জাপানের ভিসেল কোবেতে খেলেন। ফ্রি এজেন্ট হিসেবে তিনি যোগ দিলেন এমিরেটস ক্লাবে। গত মৌসুমে কোবের হয়ে ১৮ ম্যাচে মাত্র ৯৪ মিনিট খেলা ইনিয়েস্তা আরও বেশি সময় খেলতে চান।

২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোল করেন ইনিয়েস্তা। ২০০৮ ও ২০১২ সালে স্পেনের দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়েও তার অবদান ছিল। বার্সেলোনায় ১৬ মৌসুমে তিনি ৯টি লিগ শিরোপা ও চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী