এমবাপ্পের পোস্টার সরালো পিএসজি, বিক্রি করছে না জার্সিও

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১৬:৪৫আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৬:৪৫

ট্রান্সফার নিয়ে কিলিয়ান এমবাপ্পের কর্মকাণ্ডে যে পিএসজি মোটেও খুশি নয়, সেটা বোঝা গেছে তাদের প্রতিক্রিয়া দেখে। প্রাক মৌসুমের দলে রাখা হয়নি ফরাসি ফরোয়ার্ডকে। সিনিয়র দলের থেকে আলাদা হয়ে ‘বোম্ব স্কোয়াড’-এর সঙ্গে অনুশীলন করছেন তিনি। এবার পার্ক দে প্রিন্সেস থেকে তার পোস্টার নামানো হলো, প্যারিসের ক্লাব দোকানগুলো বিক্রি করছে না তার জার্সিও।

পিএসজির সঙ্গে নতুন চুক্তি প্রত্যাখ্যান করে এই মৌসুমেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে। ২০২৪ সালের জুনে ফ্রি এজেন্ট তিনি। তাকে বিনামূল্যে ছেড়ে দেওয়ার পক্ষে নয় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। সেজন্য তাকে বিক্রির তালিকায় তুলেছে তারা।

এমবাপ্পের সঙ্গে পিএসজির তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা বোঝা গেলো সবশেষ পদক্ষেপে। গোল প্লের মাধ্যমে গ্রেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্লাবটি তাদের হোম স্টেডিয়াম থেকে তারকা খেলোয়াড়ের পোস্টার সরিয়ে ফেলেছে। প্যারিসের ক্লাব শপগুলোতে বিক্রি হওয়া কিটেও নেই তার নাম।

আগামী শনিবার লরিয়েঁর বিপক্ষে ঘরের মাঠে পিএসজি তাদের লিগ ওয়ান মৌসুম শুরু করবে। এই ম্যাচে এমবাপ্পেকে খেলানো হবে না বলেই জানা গেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের