মেসির গোলে বড় জয়ে সেমিফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ০৮:৪৪আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:৩০

ইন্টার মায়ামির হয়ে প্রথম চার ম্যাচে সাত গোল লিওনেল মেসির। প্রতি ম্যাচেই ১০ মিনিটের মধ্যে গোলমুখ খুলেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু শুক্রবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। একটা সময় স্বাগতিক দর্শকদের মনে আশঙ্কা জেগেছিল, তাহলে কি মেসি এবার গোল পাচ্ছেন না! তাদের শঙ্কা দূর করে শেষটা রাঙালেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

শার্লটের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে মেসি করলেন মায়ামির শেষ গোল। কোয়ার্টার ফাইনালে জিতে লিগ কাপ ট্রফি হাতে নেওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলো তার দল।

১২তম মিনিটে পেনাল্টি থেকে লিড নেয় মায়ামি। জোসেফ মার্টিনেজ গোলপোস্টের ডানদিক দিয়ে জাল কাঁপান। ৩০ মিনিটে মেসির বাঁ পায়ের শট দুই হাত দিয়ে আটকে দেন গোলকিপার। দিয়েন্দ্রা ইয়েডলিনের পাস থেকে দুই মিনিট পর রবার্ট টেলর ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে মেসিকে ব্লক করেন শার্লটের এডিলসন মালান্ডা। তারই আত্মঘাতী গোলে ৭৮ মিনিটে ৩-০ তে এগিয়ে যায় মায়ামি। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে মেসি উল্লাসে মাতান স্বাগতিক দর্শকদের।

বক্সের মধ্যেই লিওনার্ড কাম্পানার পাসে বাঁ পায়ের আলতো টোকায় দারুণ জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় দেন মেসি। পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো আট।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে