আর্জেন্টিনায় গিয়ে সাবেক কোচের সঙ্গে দেখা করলেন জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ১১:৫১আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১২:২৭

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার আর্জেন্টিনা সফর নিয়ে রহস্য কাটছেই না।  জোর গুঞ্জন, সেখানকার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করেছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। 

এরই মধ্যে জামাল বুয়েন্স আয়ার্সে ভালো সময় কাটাচ্ছেন। একসময় খেলা সাইফ স্পোর্টিংয়ের আর্জেন্টিনার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সঙ্গে দেখাও করেছেন। 

আর্জেন্টিনার ক্লাবে খেলার গুঞ্জন নিয়ে বাংলা ট্রিবিউনকে জামাল বলেছেন, 'আর্জেন্টিনার ক্লাবে খেলতে পারবো কিনা জানি না। বাফুফে সভাপতির সাহায্যও প্রয়োজন।' কোচের সঙ্গে দেখা করা নিয়ে জামাল শুধু বলেছেন, 'তিনি ভালো কোচ।'

এদিকে জামালের সোল দা মায়োতে খেলার বিষয়টি ব্যক্তিগত বলে অভিহিত করে ক্রুসিয়ানি বলেছেন, 'সপ্তাহের ছুটিতে বুয়েন্স আয়ার্সে জামাল আমাকে ফোন করে দেখা করতে চাইলো। আমরা একসঙ্গে ডিনারও করেছি। সেখানে অন্য বাংলাদেশিদের সঙ্গে কফিও খেয়েছি। তবে জামাল যদি এখানে খেলতে আসে সেটা ওর ব্যক্তিগত বিষয়। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমার মনে হয় ওই জানাতে পারবে এখানে খেলবে কিনা।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে: প্রধানমন্ত্রী 
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে: প্রধানমন্ত্রী 
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
বিদেশি কোম্পানি থেকে একরাতেই চাকরি হারালেন কয়েকশো ভারতীয়
বিদেশি কোম্পানি থেকে একরাতেই চাকরি হারালেন কয়েকশো ভারতীয়
কী কারণে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল?
কী কারণে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল?
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে