মায়ামিতে মানিয়ে নেওয়া কল্পনার চেয়েও সহজ ছিল: মেসি

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ১৫:০৮আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৫:০৮

প্রায় দুই দশক ইউরোপের ফুটবলে আধিপত্য করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ছিলেন স্পেনে। এরপর চলে যেতে বাধ্য হন ফ্রান্সে। সেখান থেকে পরের গন্তব্য একেবারে ইউরোপের বাইরে, অখ্যাত মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে যুক্ত হন। নতুন জায়গায় মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল তার সামনে। কিন্তু এত সহজে এই জীবনের সঙ্গে খাপ খেয়ে নিতে পারবেন, তা ছিল তার কাছে অচিন্তনীয়।

গত জুলাইয়ে এমএলএস ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হিসেবে মায়ামিতে পা রাখেন মেসি। প্রথম ছয় ম্যাচেই করেছেন ৯ গোল। বোঝাই যাচ্ছে, কতটা স্বাচ্ছন্দে আছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করলেন খুব সহজে মায়ামির জীবনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন।

মেসি শুক্রবারের সংবাদ সম্মেলনে বলেন, ‘এই শহরের মানুষ ও এই ক্লাব আমাদের জন্য কাজটা সহজ করে দিয়েছে। আমরা এখন যে শহরে আছি তার রাস্তায় প্রত্যেক দিন ভক্ত ও সাধারণ মানুষদের সঙ্গে আমার দেখা হয়, এটা চমৎকার শহর এবং এজন্যই আমি সুখে দিন কাটাতে পারছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও মানিয়ে নেওয়ার সময় পার করছি, বাচ্চারা শিগগিরই স্কুলে যাচ্ছে। দৈনন্দিন জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছি। খুব অল্প সময়ে আমরা মানিয়ে নিয়েছি, কিন্তু এটা ছিল আমাদের কল্পনার চেয়েও বেশি সহজ 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে