পিএসজিতে যাওয়ার ইচ্ছা ছিল না মেসির

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ১৫:৫০আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৫:৫০

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানতে হয়েছিল বাধ্য হয়ে। প্রায় দেড় যুগ ধরে চেনা শহর স্পেন ছেড়ে পাড়ি দেন ফ্রান্সে। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়ে মনের মতো কিছুই হয়নি। বরং জুটেছে নিজ ক্লাবের সমর্থকদের কাছ থেকে অপমান আর ভর্ৎসনা। ইন্টার মায়ামিতে যুক্ত হয়ে প্রথম সংবাদ সম্মেলনে লিওনেল মেসি বললেন, পিএসজিতে যেতে হয়েছিল ইচ্ছার বিরুদ্ধে।

সেই দিনটির কথা মনে করে আর্জেন্টাইন ফরোয়ার্ড বললেন, ‘প্যারিসে আমার যাওয়া এমন কিছু ছিল না, যা আমি চেয়েছিলাম। আমি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলাম না। বলতে গেলে হুট করে হয়ে গেলো।’

প্যারিসে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল খুব কঠিন, বললেন মেসি, ‘আর হ্যাঁ, আমাকে এমন একটা জায়গার সঙ্গে মানিয়ে নিতে হতো, যেটা ছিল আমার সারা জীবন বসবাস করা জায়গার চেয়ে একেবারে ভিন্ন, সেটা শহর এবং ক্রীড়া অনুভূতি দুই দিক থেকে।’

দুই বছর পর পিএসজি ছেড়ে এবার নতুন গন্তব্যে মেসি। একেবারে ভিন্ন মহাদেশ। কিন্তু আমেরিকার ফ্লোরিডার জীবনে মানিয়ে নিতে কোনও সমস্যাই হয়নি তার। বরং তার ছোঁয়ায় বদলে গেছে ইন্টার মায়ামির ভাগ্য। ছয় ম্যাচে নবম গোল করে দলকে প্রথমবার লিগস কাপের ফাইনালে তুলেছেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। প্যারিস আর ফ্লোরিডার জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিকে মুদ্রার এপিঠ ওপিঠ বললেন মেসি, ‘এটা ছিল কঠিন (প্যারিসে মানিয়ে নেওয়া), আমার সাথে এখানে উল্টো ব্যাপার হচ্ছে।’

মায়ামিতে উপভোগ্য সময় কাটাতে চান বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক, ‘এখানে আসার সিদ্ধান্ত অনেক কিছুর ওপর নির্ভরশীল ছিল। আমার পরিবার ছিল এই সিদ্ধান্তের অংশ। আমি এটা (এমএলএস অ্যাম্বাসেডর) নিয়ে ভাবিনি। এখানে এসেছি খেলতে। আমি খুশি এবং নিজেকে উপভোগ করে যেতে উন্মুখ হয়ে আছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে