বিশ্বকাপ তারকাকে চুমু দিয়ে ক্ষমা চাইলেন স্পেন ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ২০:৫৬আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২০:৫৬

বিশ্বকাপ জিতে ট্রফিতে চুমু খেয়েছেন স্পেনের ফুটবলাররা। তাদের এই অভূতপূর্ব অর্জনের পর চুমু নিয়েই শুরু হয়েছে হইচই। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস পুরস্কার বিতরণী মঞ্চে দেশের তারকা খেলোয়াড় জেনি হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে তীব্র সমালোচনার শিকার। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্পেনের ক্রীড়ামন্ত্রীও। তার দাবির মুখে রুবিয়ালেস ক্ষমাও চাইলেন।

স্বর্ণপদক নিতে পুরস্কার বিতরণী মঞ্চে উঠলে হারমোসোকে জড়িয়ে ধরে গালে চুমু দেন রুবিয়ালেস। ৪৫ বছর বয়সী প্রেসিডেন্ট তারপর গাল দুটো ধরে কিছু একটা বলেই ঠোঁটে চুমু খান। আর এই মুহূর্তটির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে।

স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে রুবিয়ালেস নিজের ভুল স্বীকার করে বলেন, ‘অবশ্যই আমি ভুল করেছি এবং আমাকে স্বীকার করতে হচ্ছে। স্বতঃস্ফূর্ত উদযাপনের মুহূর্তে কোনও অসৎ উদ্দেশ্য ছাড়াই এটা ঘটেছিল। এখানে আমরা একে স্বাভাবিকভাবে দেখি কিন্তু বাইরে এটি গোলমাল তৈরি করেছে।’

চুমুকাণ্ডে বিশ্বে তৈরি হওয়া ক্ষোভকে অজ্ঞতা উল্লেখ করে এর আগে পোস্ট দেন রুবিয়ালেস। শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন তিনি, ‘ক্ষমা চাওয়া ছাড়া আর কোনও উপায় নেই এবং এখান থেকে শিক্ষা নিলাম। ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আমাকে আরও সতর্ক থাকতে হবে।’

এর আগে সোমবার রুবিয়ালেসকে ক্ষমা চাওয়ার দাবি করেন ক্রীড়ামন্ত্রী। মিকুয়েল ইকেতা স্প্যানিশ রেডিওকে বলেন, ‘আমি মনে করি একজন খেলোয়াড়কে অভিনন্দন জানাতে তার ঠোঁটে চুমু খাওয়া অগ্রহণযোগ্য। প্রথমত এজন্য তাকে ব্যাখ্যা দিতে ও ক্ষমা চাইতে হবে। এটাই হবে তার জন্য যৌক্তিক কাজ।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী