স্পেনের বিশ্ব জয়ীদের বীরোচিত সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ১২:১১আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১২:১৫

২০১০ সালে কার্লোস পুয়োলদের হাত ধরে এসেছিল বিশ্বকাপ ট্রফি। ১৩ বছর পর এলো আরেকটি বিশ্ব জয়ের স্বাদ, এবার মেয়েদের হাত ধরে। আরেকবার মাদ্রিদের রাস্তা হয়ে উঠলো উৎসবমুখর। সোমবার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন নতুন বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিমান থেকে ট্রফি হাতে বেরিয়ে আসেন স্পেনের অধিনায়ক

ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের একমাত্র গোলদাতা ওলগা কারমোনা ছিলেন উৎসবের প্রাণ। বিশ্ব জয়ের আনন্দ উদযাপন শেষ হতেই তাকে শুনতে হয় জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ, অসুস্থ বাবার মৃত্যর খবর জানানো হয় তাকে। দেশে ফিরে ভক্তদের সামনে তাকে আকাশে ছুঁড়ে উদযাপন করেন সতীর্থরা। ভক্তরাও ‘ওলগা, ওলগা...’ বলে চিৎকার করতে থাকেন।

ছাদখোলা বাসে অভিনন্দনে সিক্ত দল

বিজয় মঞ্চে উঠে কারমোনা বলেন, ‘আজ পুরো দেশের জন্য খুবই বিশেষ দিন, কিন্তু আমার জন্য একটু জটিল। গতকাল ছিল আমার জন্য মিশ্র আবেগের। একদিক দিয়ে এটা ছিল আমার জীবনের সেরা দিন, তারপর সবচেয়ে খারাপ হলো। দেশকে এই আনন্দ এনে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। এখন আপনাদের বহুল আকাঙ্ক্ষিত তারকা পেলেন।’

ভক্তরা অভ্যর্থনা জানাতে মাদ্রিদে

স্থানীয় সময় মধ্যরাতে বিমান থেকে দেশের মাটিতে পা রাখেন খেলোয়াড়রা। এর তিন ঘণ্টা পর উৎসবের মঞ্চে পৌঁছান তারা ছাদখোলা বাসে করে। মাদ্রিদ রিও পার্কে খেলোয়াড়রা ভক্তদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ