বিশ্বকাপ ট্রফি নিয়ে মেসিকে ‘অনুকরণ’ স্প্যানিশ তারকার

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ১৪:৩৫আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৪:৩৫

ডানদিকে কাত হয়ে শুয়ে আছেন জেনি হারমোসো। ডান হাতের ওপর সদ্য জেতা বিশ্বকাপ ট্রফি শুয়ে রেখে বাঁ হাত দিয়ে ধরে আছেন। ছবিটি তিনি টুইটারে শেয়ার করার পর থেকে আলোচনায় লিওনেল মেসি। কারণ গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর বিছানায় ট্রফি নিয়ে এই পোজে ছবি তুলে পোস্ট করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। 

মেসিকে অনুকরণ করেই এই ছবি তুলেছেন কি না হারমোসো, তা জানাননি। তবে বুঝিয়ে দিয়েছেন, ঘুমের মধ্যেও ট্রফিটা হাতছাড়া করতে চান না তিনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘দারুণ স্বপ্ন সত্যি হলো।’

গত রবিবার সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় স্পেন। ওলগা কারমোনার প্রথমার্ধের গোল গড়ে দেয় পার্থক্য। তবে হারমোসোর জন্য দিনটা হতে পারতো বেদনাদায়ক। ভাগ্য ভালো যে তার পেনাল্টি মিসের পরও স্পেনকে খেসারত দিতে হয়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে