মেসির কাছ থেকে উপহার পেলো সেই আফগান শিশু

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩১

মেসিভক্ত মুরতাজা কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবির মাধ্যমে আলোড়ন তুলেছিল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের এক শিশু। আর্জেন্টিনাইন সুপার স্টার লিওনেল মেসির হুবহু ১০ নম্বর জার্সি প্লাস্টিক দিয়ে তৈরি করে তার গায়ে দেওয়া একটি ছবি পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
সেই শিশুটিকেই এবার নিজের অটোগ্রাফসহ আর্জেন্টিনার একটি টিম জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন মেসি। সঙ্গে বার্সেলোনার পক্ষ থেকে একটি ফুটবলও পাঠানো হয়েছে। নিজের স্বপ্ন পূরণ হতে দেখে মুরতাজা নামের ওই শিশু বলেছেন, ‘আমি মেসিকে ভালোবাসি। আমার জার্সি বলছে মেসিও আমাকে ভালোবাসে।’
একটি ছবির মাধ্যমে আলোড়ন তুলেছিল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের এই শিশু। উল্লেখ্য, ৫ বছর বয়সী মুরতাজা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঘাজনির অধিবাসী। তার বাবাও জানিয়েছেন, তার ছেলে জার্সিটি পেয়ে দারুণ আনন্দিত।
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের