ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলায় শাস্তি পাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ২২:০২আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২২:০২

লিওনেল মেসি আমেরিকায় পা রেখেছেন দেড় মাস হয়ে গেলো। মাঠে ও মাঠের বাইরে তার উপস্থিতি আমেরিকান ফুটবলে স্ফুলিঙ্গ তৈরি করেছে। এখন পর্যন্ত ইন্টার মায়ামির জার্সিতে প্রতি ম্যাচেই গোল করেছেন। সবশেষ শনিবার মেজর লিগ সকারেও (এমএলএস) অভিষেক স্মরণীয় করলেন জাল কাঁপিয়ে। বেঞ্চ থেকে উঠে মাত্র ৩০ মিনিট খেলেই দারুণ ছাপ রেখেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু এই ম্যাচ শেষে এমএলএস বিধি ভঙ্গ করায় শাস্তি পেতে যাচ্ছেন তিনি।

নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। এমএলএসে প্রথম ম্যাচ খেলতে নেমে শেষ দিকে করেন গোল। স্বভাবতই তার প্রতিক্রিয়া জানতে উদগ্রীব ছিলেন সাংবাদিকরা। কিন্তু তাদের হতাশ করেন মেসি। ম্যাচ শেষে কথা বলেননি।

আর এই কারণেই শাস্তি পেতে যাচ্ছেন মেসি। এমএলএস বিধি অনুযায়ী ম্যাচ শেষে খেলোয়াড়দের সাক্ষাৎকার দিতে হয়।

মায়ামি মুখপাত্র মলি ড্রেস্কা ম্যাচ শেষে বলেন, মেসি গণমাধ্যমের মুখোমুখি হবেন না। তাতেই এমএলএসের বিধি লংঘন করেন তিনি। শাস্তি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মেসি আসার পর থেকেই বদলে গেছে মায়ামির ভাগ্য। ৯ ম্যাচের সবগুলো জিতেছে তারা। সাতবারের ব্যালন ডি’অর জয়ী করেছেন ১১ গোল। এরই মধ্যে লিগস কাপে ট্রফি জিতেছে দল এবং ইউএসএ কাপের ফাইনালেও উঠেছে।    

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের