বাফুফে একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জাহিদ হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৯:০৮আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৯:১০

অভিনেতা জাহিদ হাসান আগে থেকেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য। এবার তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) যোগ দিলেন অন্য ভূমিকায়। বাফুফের নতুন একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।

বুধবার বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এমনই ঘোষণা দেওয়া হয়েছে। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহিদ হাসান বলেছেন,‌ ‘আমি ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমী। এখনও ফুটবলের খোঁজ-খবর রাখি। ফুটবল ফেডারেশন থেকে আমাকে প্রস্তাব করা হলে সঙ্গে সঙ্গে সম্মতি দেই। আমার মাধ্যমে দু’জনও যদি ফুটবলে উদ্বুদ্ধ হয়, সেটাই আমার স্বার্থকতা।’

মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন জাহিদ হাসান। সেজন্য বাফুফে থেকে কোনও অর্থ পাবেন না তিনি। 

‌‘ফুটবল ফর হেলথ’ স্লোগানে একাডেমির যাত্রা শুরু করছে বাফুফের। যেখানে অনূর্ধ্ব-৮ থেকে ১১ পর্যন্ত ৪০ জন এবং অনূর্ধ্ব-১১ থেকে ১৪ পর্যন্ত ৪০ জন ফুটবলে প্রশিক্ষণ পাবে। আগ্রহীদের বাফুফের নির্ধারিত ফরম দুই হাজার টাকা দিয়ে সংগ্রহ করে মাসিক তিন হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে।

বাফুফের ফুটবল একাডেমিতে আজ ভর্তিও হয়েছেন দু’জন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। ১৬ সেপ্টেম্বর বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন।

দূতের দায়িত্ব পাওয়া জাহিদ হাসান বাফুফের ফুটবল একাডেমিতে মাঝে মধ্যে আসবেন। তার স্ত্রী মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ সঙ্গে আসবেন কিনা এমন প্রশ্নে রসিকতা করে উত্তর দিয়েছেন তিনি, ‘‘আমেরিকায় বেড়াতে গিয়েছিলাম, এক ভক্ত জিজ্ঞেস করলেন মৌ আপা কোথায়? আমি পাল্টা প্রশ্ন করলাম আপনার স্বামী কোথায়? আসলে পেশাদার জায়গায় একজন আরেকজনকে নিয়ে আসা হয় না (হাসি)। তবে এখানে সময় সুযোগ পেলে অবশ্যই সে আসবে।’’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের