উয়েফা বর্ষসেরা হাল্যান্ডের হ্যাটট্রিকে ম্যানসিটির উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৯

উয়েফা বর্ষসেরা অ্যাওয়ার্ড পেয়েছেন দুই দিন আগে। ইউরোপের সেরার স্বীকৃতি পেয়ে যেন আরও জ্বলে উঠলেন আর্লিং হাল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে ম্যানসিটির বড় জয়ে হ্যাটট্রিক করলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। ফুলহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দিলো গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

জুলিয়ান আলভারেজ ম্যানসিটিকে এগিয়ে দেন ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টা পার হতেই। টিম রিম গোল করে তাদের এগিয়ে থাকতে দেননি। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ে নাথান আকের লক্ষ্যভেদে ম্যানসিটি ফের লিড নেয়।

দ্বিতীয়ার্ধ কেবলই হাল্যান্ডের। ৫৮ মিনিটে দলের তৃতীয় গোল করেন তিনি। এরপর পেনাল্টি থেকে স্কোর ৪-১ করেন। যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতে সবচেয়ে কম সময়ে প্রিমিয়ার লিগে ৫০ গোলে অবদান রাখলেন হাল্যান্ড। লিগের ৩৯ ম্যাচে ৪২ গোল করেছেন, করিয়েছেন ৮টি। চলতি লিগে ছয় গোল করে ফেলেছেন ইউরোপের সেরা খেলোয়াড়।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান সুসংহত করলো ম্যানসিটি।

দিনের আরেক ম্যাচে চেলসি অঘটনের শিকার। ঘরের মাঠে তারা ১-০ গোলে হেরেছে নটিংহ্যাম ফরেস্টের কাছে। চার ম্যাচে দুটি হারে ১১তম স্থানে ব্লুরা। দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যান্থনি এলাঙ্গা তাদের জাল কাঁপান।

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের