হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ২১:০৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২১:০৫

আর্লিং হাল্যান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে পেপ গার্দিওলার অধীনে এফএ কাপে দাপট অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলকে উড়িয়ে দিয়ে টানা অষ্টমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। যা একটি রেকর্ড। সিটি জিতেছে ৪-০ গোলে। 

কোচ পেপ গার্দিওলাকে টাচলাইন নিষেধাজ্ঞায় দ্বিতীয় ম্যাচে গ্যালারি থেকে খেলা দেখতে হয়েছে। সেখান থেকেই দলের দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করেছেন তিনি। অপরদিকে এই হারে লিভারপুল কোচ আর্নে স্লটের ওপর চাপ আরও বাড়লো।

এর আগে ওয়েম্বলিতে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে হারিয়ে লিগ কাপ জিতেছিল সিটি। তারই ধারাবাহিকতায় এবার আরও একটি দাপুটে জয়ে ঘরোয়া ডাবলের দিকে এগিয়ে গেলো তারা। 

কোয়ার্টার ফাইনালে ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত গোলরক্ষক জর্জি মামারদাশভিলির পোস্টে তেমন হুমকি তৈরি করতে পারেনি সিটি। তবে ওই সময়েই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন হাল্যান্ড। নিকো ও’রাইলিকে ফাউল করে বসেন ভার্জিল ফন ডাইক। তাতে পেনাল্টি পায় সিটি। প্রথমার্ধের শেষ মুহূর্তে যোগ হওয়া সময়ে ব্যবধান দ্বিগুণও করেন হাল্যান্ড। 

অবশ্য ম্যাচের শুরুতে লিভারপুল দারুণ ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে না পারায় চরম মূল্য দিতে হয়েছে তাদের। একটি লং বল সামলাতে ব্যর্থ হয় সিটি রক্ষণভাগ। কিন্তু গোলের সামনে সুযোগ পেয়েও শট বাইরে পাঠান মোহাম্মদ সালাহ। পরে আরেকটি পেনাল্টি নেন সালাহ, সেটিও দারুণভাবে ঠেকান জেমস ট্র্যাফোর্ড। এছাড়া হুগো একিতিকের দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

তার পর আস্তে আস্তে ম্যাচটা পুরোপুরি লিভারপুলের কাছ থেকে কেড়ে নেয় সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটে সেমেনিও দারুণ এক ফিনিশে ব্যবধান ৩-০ করেন। এরপর ৫৭ মিনিটে হাল্যান্ড তার হ্যাটট্রিক পূর্ণ করে সিটির শেষ চার নিশ্চিত করেন।

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী