শেষ মিনিটে গোল করে রিয়ালের জয়ের নায়ক বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৯

রিয়াল মাদ্রিদের প্রতি জুড বেলিংহ্যামের আবেগ অনেক বেশি। স্প্যানিশ জায়ান্টরা যখন তাকে চুক্তি করার ইচ্ছা পোষণ করেছিলেন, তখন নাকি তার হৃদযন্ত্র বন্ধ হতে বসেছিল। এমনটাই স্বীকার করেছিলেন শুরুতে। ভালোবাসার ক্লাবে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ২০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড। সেল্টা ভিগোর জাল কাঁপিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও ওয়েসরি স্নেইডারের পর রিয়ালের জার্সিতে প্রথম তিন ম্যাচেই গোল করা তৃতীয় খেলোয়াড় বেলিংহ্যাম। থামেননি তিনি। শনিবার গেটাফের সঙ্গে যখন পয়েন্ট হারানোর আশঙ্কায় মাদ্রিদ ক্লাব, ঠিক শেষ মুহূর্তে করলেন জয়সূচক গোল। 

সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছে রিয়াল। তাতে চার ম্যাচ জিতে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। তাদের নামের পাশে ১২টি পয়েন্ট।

গত সপ্তাহে সেল্টাকে হারানো দলে দুটি পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। ফেডেরিকো ভালভার্দের জায়গায় লুকা মদরিচ, আর ইনজুরিতে ছিটকে যাওয়া ভিনিসিয়ুস জুনিয়রের বদলে জোসেলু মাতো।

গেটাফে স্বাগতিক দর্শকদের নিস্তব্ধ করে দেয় প্রথম গোল করে। রিয়ালের ডিফেন্ডার ফ্রান গার্সিয়ার দুর্বল পাস সতীর্থের কাছে যাওয়ার আগেই ছিনিয়ে নেন বোরজা মায়োরাল। স্বাগতিক গোলকিপার কেপা আরিজাবালাগাকে ঘুরিয়ে সাবেক দলের খালি জালে বল পাঠান তিনি।

রিয়াল পেনাল্টি পাওয়ার আশা করেছিল কিছুক্ষণ পর। কার্লেস অ্যালেনা ফাউল করেন বেলিংহ্যামকে। ভিএআরে সিদ্ধান্ত পাল্টে যায় এবং গেটাফে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। দুর্ভাগ্যবশত দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মধ্যে গোল হজম করে তারা।

ছয় গজ দূর থেকে বল পেয়ে ডেভিড সোরিয়াকে কাটিয়ে ১-১ করেন জোসেলু। জয়ের চিন্তা হয়তো বাদ দিয়েছিল রিয়াল। যোগ করা সময়েও স্কোর ছিল সমান। কিন্তু পঞ্চম মিনিটে গিয়ে বেলিংহ্যামের চমক। চার ম্যাচে পঞ্চম গোল করে দলকে জেতান তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের