শেষের দিকে গোল খেয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪

এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে ভালোই লড়াই করছিল বাংলাদেশ।  কিন্তু শেষ আট মিনিটে খেই হারায় তারা। মালয়েশিয়ার কাছে ২-০ গোলে হারায় টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি তাদের।

বুধবার থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশ ভালো খেলার চেষ্টা করেছে। কিন্তু মালয়েশিয়া আধিপত্য বিস্তার করেছে সহজেই। তবে তাদের গোল পেতে সময় লেগেছে। ম্যাচের ৮২ মিনিটে মালয়েশিয়া এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে আলিফ ইজওয়ানের জোরালো শট জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণও করে মালয়েশিয়া। ফার্গুস বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে কিছুটা কোনাকুনি শটে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। গ্রুপে দ্বিতীয় ম্যাচে ৯ সেপ্টেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের