নেইমারের মাইলফলকের ম্যাচে বলিভিয়াকে বিধ্বস্ত করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। তাতে সেলেসাওদের আগুনে নৈপুণ্যে পুড়েছে বলিভিয়া। তাদের বিধ্বস্ত করেছে ৫-১ গোলে!

অবশ্য ব্রাজিলের এই ম্যাচটি আবার নেইমারের মাইলফলকেরও। জোড়া গোল করে ব্রাজিল কিংবদন্তি পেলের সর্বাধিক গোলের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। তার বর্তমান গোল সংখ্যা এখন ৭৯।

প্রথমার্ধে ২৪ মিনিটে জাল কাঁপিয়ে দারুণ শুরুতে অবদান রাখেন রদ্রিগো। তবে সুযোগটা তৈরি করেছিলেন রাফিনহা। তার নেওয়া শট ঠেকিয়ে দিয়েছিলেন বলিভিয়া গোলকিপার। সেটা গোলমুখে বলিভিয়া খেলোয়াড়ের পায়ে লেগে চলে আসে রদ্রিগোর সামনে। রিয়াল মাদ্রিদ তারকা তার পর আর কোনও ভুল করেননি। 

৪৭ মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্তনির বদলে আসা রাফিনহা। নেইমারের পাস ধরে জাল কাঁপিয়েছেন। ৫৩ মিনিটে আবারও রদ্রিগোর গোল! তার পর ৬১ ও ৯০+৩ মিনিটে শেষ দুটি গোল করে বড় জয়ে অবদান রাখেন প্রাণভোমরা নেইমার। ৭৮ মিনিটে অবশ্য একটি গোল শোধ দেয় বলিভিয়া।

ব্রাজিলের হয়ে নেইমার ১২৫টি ম্যাচ খেলেছেন। পেলের রেকর্ড ১৭ মিনিটেই ভাঙতে পারতেন তিনি। কিন্তু পেনাল্টি থেকে পাওয়া সুযোগে স্পট কিক করলেও সেটি সেভ করে দিয়েছেন বলিভিয়া গোলকিপার। কিন্তু ৬১ মিনিটে আর কোনও ভুল করেননি। আলগা বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপিয়েছেন।

ডিসেম্বরে প্রয়াত পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলেছিলেন। তার গোল ছিল ৭৭টি।  

বাছাইয়ে ব্রাজিলের এমন শুরু প্রত্যাশিতই ছিল। পরবর্তী ম্যাচে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ পেরু। 

অন্য দিকে উরুগুয়ের শুরুটা হয়েছে জয়ে। চিলিকে ঘরের মাঠে তারা ৩-১ গোলে হারিয়েছে। যা মার্সেলো বিয়েলসার অধীনে দলটির প্রথম জয়। 

/এফআইআর/    
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ