জাপানের কাছে হেরেও জার্মানি কোচের আত্মপক্ষ সমর্থন

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬

আগামী বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি। তাই বাছাই খেলতে হচ্ছে না তাদের। প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে তারা। কিন্তু সময়টা ভালো কাটছে না। শনিবার ঘরের মাঠে তারা ৪-১ গোলে হেরে গেলো জাপানের কাছে। তাতে সবচেয়ে বেশি চাপে কোচ হ্যান্সি ফ্লিক। তার চাকরি যায়যায় অবস্থা। অবশ্য কোচের দায়িত্বে নিজেকে এখনও উপযুক্ত ব্যক্তি হিসেবেই মানছেন তিনি।

গত বছর বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে যাওয়া জার্মানি এনিয়ে টানা তিন ম্যাচ হারলো। শনিবার হারের পর ভক্তদের দুয়ো আর বিদ্রুপ মিলেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কপালে। ফ্লিককে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে।

নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে ম্যাচ শেষে আত্মপক্ষ সমর্থন করে জার্মানি কোচ বলেন, ‘কী ঘটবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার দিক থেকে আমি দলকে ভালোভাবে প্রস্তুত করতে সব চেষ্টাই করে যাচ্ছি। আমার মনে হয় আমরা খুব ভালো করছি এবং আমিই (এই চাকরির জন্য উপযুক্ত)।’

দুই বছর আগে ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে সাফল্য নেই জার্মানদের। টানা আট জয়ে জার্মান অধ্যায় শুরু করেছিলেন। তারপর থেকেই ছন্দপতন, দলের অগ্রগতির লক্ষণও দেখা যাচ্ছে না। জাপান ম্যাচ নিয়ে কোচ বললেন, ‘আমি খুব হতাশ। আমাদের স্বীকার করতেই হবে জাপান খুব ভালো দল। এমন জমাট রক্ষণভাগের কারণে হারানো কঠিন। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু প্রথম সুযোগে তারা গোল করলো। আমরা ফিরে এলেও আবার তারা গোল করলো। দ্বিতীয়ার্ধে আমাদের অনেক ভুল ছিল।’

আগামী মঙ্গলবার জার্মানির সামনে আরও কঠিন পরীক্ষা। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে লড়বে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী