ফ্রান্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩২

দুঃসময় পিছু নিয়েছে জার্মানির। টানা তিন ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়েছে। ভাগ্য ফেরাতে কর্তৃপক্ষ ছাঁটাই করেছে কোচ হানসি ফ্লিককেও। ভারপ্রাপ্ত কোচ রুডি ভলারকে দায়িত্ব দিতেই জয়ের মুখ দেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রীতি ম্যাচে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে। তাতে ৬ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেয়েছে ইউরো আয়োজকরা। 

হতাশার বৃত্তে থাকা জার্মানিকে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে। ইউরো আয়োজকদের বিপক্ষে অবশ্য এদিন খর্ব শক্তির দল নামিয়েছিল ফ্রান্স। অধিনায়ক ও মূল স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ছিলেন বেঞ্চে। তার পরেও জাপানের কাছে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর এই ম্যাচে যথেষ্ট উন্নতির ছাপ রেখেছে জার্মান দল। স্পোর্টস ডিরেক্টর রুডি ভলারের অধীনে খেলতে নেমে প্রথম থেকেই হাই প্রেসিংয়ে খেলেছে। যার ফলও পেয়ে যায় চতুর্থ মিনিটে। বক্সের ভেতর থেকে জাল কাঁপিয়েছেন ম্যুলার। দ্বিতীয় গোলটি এসেছে অনেক বিলম্বে। ৮৭ মিনিটে স্কোর ২-০ করেছেন সানে। দুই মিনিট পর অবশ্য তার ফাউলের কারণে পেনাল্টিও পেয়ে যায় ফ্রান্স। স্পট কিক থেকে একটি গোল শোধ দেন গ্রিয়েজমান। 

প্রীতি ম্যাচে ইংল্যান্ডও স্কটল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে। দুই দলের এই লড়াইটি ছিল ঐতিহাসিক মাইলফলকের। ১৮৭২ সালে দুই দল প্রথমবার মুখোমুখি হয়েছিল। ওই হিসেবে দুই দলের দ্বৈরথ ১৫০তম বার্ষিকীতে পদার্পণ করেছে। ইংল্যান্ড অবশ্য এই লড়াইয়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। তুলে নিয়েছে ৪৯তম জয়। স্কটল্যান্ডের সামনে ১৯৮৫ সালের পর প্রথমবার ঘরের মাঠে জয়ের সুযোগ ছিল। যদিও তা কাজে লাগাতে পারেনি।  

ইংল্যান্ডের হয়ে ৩২ মিনিটে প্রথম গোলটি করেছেন ফিল ফোডেন। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান বেলিংহাম। ৮১ মিনিটে হ্যারি কেন তৃতীয় গোলটি করেছেন। তার আগে ৬৭ মিনিটে হ্যারি ম্যাগুয়ারের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার রসদ পেয়েছিল স্কটল্যান্ড। স্বাগতিকরা সেটি কাজে লাগাতে পারেনি।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী