পিছিয়ে পড়েও সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫

লা লিগায় রিয়াল মাদ্রিদকে থামাতে পারছে না কেউ। রবিবার পিছিয়ে পড়েও তারা হারালো রিয়াল সোসিয়েদাদকে। ২-১ গোলে জিতে শতভাগ সাফল্য ধরে রাখলো তারা। টানা পঞ্চম জয়ে বার্সেলোনার কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিলো মাদ্রিদ ক্লাব।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান পুনরুদ্ধার করলো কার্লো আনচেলত্তির দল। শনিবার রিয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ২ পয়েন্টে মাদ্রিদের পেছনে পড়ে গেলো।

সোসিয়েদাদ মাত্র পাঁচ মিনিটে লিড নেয়। সাবেক মাদ্রিদ খেলোয়াড় তাকে কুবো বক্সের সেন্টারে খুঁজে পান অ্যান্ডার বারেনেটজিয়াকে। রিয়াল কিপার কেপা আরিজাবালাগা প্রথমবারে দারুণ সেভ করলেও ফিরতি শটে বারেনেটজিয়া জাল কাঁপান।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ফেডেরিকো ভালভার্দে সমতাসূচক গোল করেন। বক্সের প্রান্ত থেকে তার শক্তিশালী শট বাঁ পোস্টে লেগে জালে জড়ালে মৌসুমের প্রথম গোল পান তিনি।

৬০তম মিনিটে ফ্রান গার্সিয়ার ক্রস থেকে উঁচুতে লাফিয়ে হেড করেন জোসেলু। তাতে এগিয়ে যায় রিয়াল।

আগামী বুধবার ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করবে রিয়াল। তারপর লিগ ডার্বি খেলতে অ্যাটলেটিকো মাদ্রিদে যাবে আনচেলত্তির শিষ্যরা।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী