শেষ মুহূর্তে বেলিংহামের গোলে জিতলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক 
২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩

চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চমক দেখানোর অপেক্ষায় ছিল জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন। যারা পাঁচ বছর আগেও জার্মানির দ্বিতীয় বিভাগে খেলতো! কিন্তু শেষ মুহূর্তে তাদের রূপকথার ড্রয়ের সম্ভানাটি ভেস্তে গেছে জুড বেলিংহামের কল্যাণে! আবারও রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেছেন এই মিডফিল্ডার। ত্রাতা হয়ে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। ইনজুরি টাইমে পাওয়া একমাত্র গোলে বার্লিনকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের অভিজাতরা প্রথমার্ধেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। কিন্তু বুন্দেসলিগা ক্লাবটির প্রতিরোধ ভাঙতে পারেনি মোটেও। দৃঢ়চেতা ভাবে রক্ষণ সামলেছে তারা। যার পেছনে বড় অবদান ছিল সদ্য জুভেন্টাস থেকে যোগ দেওয়া ইতালি ডিফেন্ডার লিওনার্দো বুনোচ্চির।

অবশ্য ভুলে গেলে চলবে না রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মানসিকতা তো অদম্য। যারা শেষ না হওয়ার আগ পর্যন্ত হার মানে না। রদ্রিগো দুবার গোলের কাছেও চলে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য হতাশাই সঙ্গী হয়েছে। যার একটি সেভ করেছেন প্রতিপক্ষ গোলকিপার। আরেকটিতে করা ভলি আঘাত করে পোস্ট বরাবর।

শেষ পর্যন্ত ৯৪ মিনিটে জার্মান ক্লাবটির প্রতিরোধ ভাঙতে পারে রিয়াল। কর্নারের পর গোল মুখে জটলা থেকে পাওয়া ফিরতি বলে সুযোগ সন্ধানী গোলটি করেন বেলিংহাম। এই মৌসুমে যা তার ৬ ম্যাচে ষষ্ঠ গোল!         

এই জয়ে গ্রুপ সি-তে ৩ পয়েন্ট পেয়ে শীর্ষে চলে এসেছে রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং ব্রাগার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ১ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি