জাপানের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৫

আগে থেকেই অনুমিত ছিল ২০১১ বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে পেরে ওঠা বেশ কঠিন হবে। আদতে তাই হলো। এশিয়ান গেমস নারীদের ফুটবলে জাপানের সামনে একদমই দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বিধ্বস্ত হয়েছে ৮-০ গোলে।

চীনের ওয়েংজু স্পোর্টস সেন্টারে ম্যাচের শুরু থেকে ছিল জাপানের আধিপত্য। আক্রমণের সুর গেঁথে একের পর এক গোল আদায় করে নিয়েছে তারা। প্রথমার্ধেই চার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের অধিকাংশ সময়ে বাংলাদেশের অর্ধে খেলা হয়েছে।  

ষষ্ঠ মিনিটে বক্সের ওপর থেকে চিবা রেমিনার ডানপায়ের জোড়ালো শট রূপনা চাকমাকে সুযোগ না দিয়ে জালে জড়ায়। দুই মিনিটর পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মোমোকো তানিকাওয়া। বক্সে চিবাকে ফেলে দিয়ে পেনাল্টি উপহার দিয়েছিলেন মনিকা চাকমা। ২৯ মিনিটে চিবা নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন।

প্রথমার্ধের শেষ মিনিটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। ইয়োশিনো নাকাসিমার শট বক্সে মাসুরা পারভীনের হাতে লাগলে পেনাল্টি পায় জাপান। ইউজুহো শিওকোসির পেনাল্টি রূপনার গ্লাভস আর সাইড পোস্টে লেগে ফিরলেও ফিরতি বল জালে জড়ান নিজেই।

বিরতি থেকে ফিরে মায়া হিজিকাতা ৪৯ মিনিটে ৫-০ করেন। ৫৮ মিনিটে কতনো সাকাকিবারা যোগ দেন গোলের মিছিলে। ৮০ মিনিটে তানিকাওয়ার সৌজন্যে সপ্তম গোল পায় জাপান। ৮৫ মিনিটে সাকিবারা আরও একটি গোল করলে স্কোর দাঁড়ায় ৮-০ তে।

বাংলাদেশ দল ২৫ সেপ্টেম্বর পরের ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের