বিশ্বকাপ বাছাই খেলতে ক্যাম্প শুরু ফুটবলারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৯

শেষ ম্যাচকে ঘিরে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ২৪ মার্চ জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে জর্ডানের রাজধানী আম্মানে। তাই বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচকে ঘিরে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। এ লক্ষ্যে আজ শনিবার ক্যাম্পে রিপোর্ট করেছেন ডাক পাওয়া ফুটবলাররা। 
অধিনায়ক মামুনুল ইসলামসহ সাময়িক বরখাস্ত হওয়া সাত ফুটবলারকে ছাড়াই কাল রবিবার সকালে বাফুফের কৃত্রিম টার্ফে প্রথম অনুশীলন সেশন পরিচালনা করবেন কোচ গঞ্জালো সানচেজ মোরেনো।
এদিকে আজ শনিবার সন্ধ্যায় শেখ জামালের তিন খেলোয়াড় ইয়াসিন খান, তপু বর্মন ও কেষ্ট কুমার নিজ ক্লাবের অনুশীলন শেষে ক্যাম্পে রিপোর্ট করেছেন।
আগামী ৮ মার্চ ঢাকায় ফিলিপাইনের ক্লাব লা সালের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ রয়েছে শেখ জামালের। তাই এই তিন খেলোয়াড় ক্যাম্পে থাকবেন নাকি আবার ক্লাবে চলে যাবেন এ নিয়ে সিদ্ধান্ত হবে কাল রবিবার। 

এছাড়া জর্ডান যাওয়ার পথে আগামী ১৮ মার্চ আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ফুটবল দলের সঙ্গে একটি ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়রা হলেন:

গোলরক্ষক- রাসেল মাহমুদ, মাজহারুল ইসলাম হিমেল, আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার- রায়হান হাসান, তপু বর্মন, নাসিরুল ইসলাম, রেজাউল করিম, কেষ্ট কুমার বোস, ওয়ালি ফয়সাল, শাকিল আহমেদ।

মিডফিল্ডার- ইমন বাবু, মোনায়েম খান রাজু, জামাল ভূঁইয়া, শাহেদুল আলম শাহেদ, ফজলে রাব্বি, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি।

ফরোয়ার্ড- রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, জুয়েল রানা, আমিনুর রহমান সজিব, শাখাওয়াত হোসেন রনি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী