এশিয়াডে চীনকে আটকে দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯

এশিয়ান গেমস পুরুষ ফুটবলে আগের দুই ম্যাচে ভালো খেলেও হেরেছে বাংলাদেশ। মিয়ানমার ও ভারতের কাছে এক গোলে হেরে বিদায়ও নিশ্চিত হয় তাদের। আজ রবিবার গ্রুপে চীনের মুখোমুখি হয় তারা। গ্রুপে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা স্বাগতিকদের কাছে এবার হারেনি রহমত-হৃদয়রা। গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে তারা।

র‌্যাঙ্কিংয়ে চীন রয়েছে ৮২তম স্থানে, আর বাংলাদেশ ১৮৯। যদিও অনূর্ধ্ব-২৩ দলের খেলা। র‌্যাঙ্কিংয়ে ব্যবধান অনেক থাকলেও লাল-সবুজ দল চোখে চোখ রেখে খেলেছে। সুযোগ পেলে আক্রমণে গেছে। আবার স্বাগতিকদের ঝড়ও সামাল দিয়েছে।

হুয়ালং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অসম শক্তির চীনের বিপক্ষে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ। খেলেছে দৃষ্টিনন্দন ফুটবল। স্টেডিয়ামের প্রায় ৩৭ হাজার সমর্থককে হতাশ করেন রহমত, ফাহিম, জনি, মিতুল মারমারা। ২০ থেকে ২২- এই তিন মিনিটে চীনের ওপর চেপে বসে বাংলাদেশ। শুরুতে মজিবর রহমান জনির দারুণ শট সেভ করেন চীনা গোলরক্ষক। এরপর ফয়সাল হোসেন ফাহিমের একক প্রচেষ্টা শেষ হয় গোলরক্ষকের গায়ে লেগে কর্নারের বিনিময়ে। এরপর টানা তিন কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। 

তবে প্রথমার্ধের শেষভাগে চীনও সেরা সুযোগ পেয়েছিল। গোলকিপার আর ডিফেন্ডারদের কল্যাণে বেঁচে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তারা একাধিক আক্রমণ করে। বিপরীতে ঠেকিয়ে দেয় চীনের আক্রমণ। ইনজুরি সময়ে বেঁচে যায় বল ক্রসবারে লেগে ফিরলে। 

তিন ম্যাচে ৭ পয়েন্টে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে গেছে চীন। আর তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে গেমস থেকে বিদায় নিলো হাভিয়ের কাবরেরার দল।

বিদায় নিলেও চীনের মতো দলের বিপক্ষে ড্র করে দেশে ফিরছে লাল-সবুজ দল। এটাই তাদের সান্ত্বনা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের