১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক

গাজীপুর প্রতিনিধি
১২ মে ২০২৫, ০২:২১আপডেট : ১২ মে ২০২৫, ০২:২১

গাজীপুরে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল এবং যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (১১ মে) দুপুরে পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় তাদের গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুর মহনগর ছাত্রদলের দফতর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর এলাকার বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ সালনা এলাকার ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য ভাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), ভোলা সদরের ইলিশা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতোয়ালি থানার শাহিন ভূঁইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)। 

সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড গাজীপুর মহানগরীর পোড়াবাড়ীর হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে অফিস ভাড়া নিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সমিতির ব্যবস্থাপক সোহেল রানা রবিবার রাত ১১টা পর্যন্ত  এ বিষয়ে লিখিত অভিযোগ দেননি, মামলাও করেননি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন জানান, সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন আটককৃতরা। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে হত্যার হুমকি দেন। বিষয়টি নিয়ে যৌথবাহিনীর কাছে অভিযোগ দেন সোহেল রানা। যৌথ বাহিনী ওই অভিযোগের ভিত্তিতে পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে সন্ধ্যায় জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ওই সমিতির মালিকের কাছে বিএনপির এক নেতার আত্মীয় টাকা পাবেন। সমিতির মালিক দিই দিচ্ছি বলে টাকা দিচ্ছেন না। বিষয়টি নিয়ে পোড়াবাড়ী এলাকায় একটি অফিসে মীমাংসায় বসছিল। সমিতির মালিক ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে ফোন করে তাদের ধরিয়ে দিয়েছেন। তাদের কাছে কেউ চাঁদা দাবি করতে যাননি।

মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান বলেন, ঘটনাটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি হয়েছে। তারা কেউ চাঁদাবাজি করতে যাননি। আটককৃতরা চক্রান্তের শিকার। ওই প্রতিষ্ঠানে একে অপরের কাছে টাকা পাওনার বিষয়ে মীমাংসা করতে গিয়েছিল।

/এএম/ইউএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের