মোরাতার জোড়া গোলে রিয়ালকে হারালো অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার লা লিগায় মাদ্রিদ ডার্বিতে তারা জিতলো ৩-১ গোলে। নগরপ্রতিদ্বন্দ্বীর জাল দুইবার কাঁপিয়ে জয়ের নায়ক আলভারো মোরাতা।

চতুর্থ মিনিটে মেত্রোপলিতানো স্টেডিয়ামের দর্শকদের উল্লাসে ভাসান মোরাতা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে উঁচুতে লাফিয়ে হেড করেন স্প্যানিশ তারকা। ১৮তম মিনিটে সাউল নিগুয়েজের ক্রস থেকে আরেকটি হেডে স্বাগতিকদের ব্যবধান বাড়ান আন্তোয়ান গ্রিয়েজম্যান।

বিরতিতে যাওয়ার আগে রিয়ালের হয়ে একটি গোল শোধ দেন টনি ক্রুস। ৩৫তম মিনিটের ওই গোলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রথমার্ধ শেষ করে সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু ফিরে এসে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে তাদের জালে আরেকবার বল পাঠালে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত হয়ে যায়।

এক ম্যাচ হাতে রেখে অ্যাটলেটিকো ১০ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেলো। আর শীর্ষে থেকে এই সপ্তাহ শুরু করা রিয়াল ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিনে নামলো। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা ও দ্বিতীয় স্থানে জিরোনা।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী