৮২ সেকেন্ডে দুই গোল করে জিতলো চেলসি

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ১০:২৪আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১০:২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল আর জয় দুটোই যেন চেলসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। অবশেষে তিন ম্যাচ পর তারা গোলের দেখা পেলো এবং জিতলোও দুই হার ও এক ড্রয়ের পর। নিকট প্রতিবেশী ক্লাব ফুলহ্যামের মাঠে ২-০ গোলে জিতেছে চেলসি। 

রেলিগেশন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে ক্র্যাভেন কটেজে নেমেছিল চেলসি। আগের ছয় ম্যাচে তাদের নামের পাশে ছিল মাত্র ৫ গোল। অবশেষে যেন তারা নিজেদের খুঁজে পেলো। ৮২ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করলো ব্লুরা।

মাউরিসিও পচেত্তিনোর ব্যয়বহুল দল আগের তিনটি লিগ ম্যাচে কোনও গোলই করতে পারেনি। তারা সেই খরা কাটালো দারুণভাবে। ১৮তম মিনিটে লেভি কলউইলের ক্রসে ইউক্রেন উইঙ্গার মুডরিক বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নেন, তারপর ফুলহ্যাম গোলকিপার বার্নড লেনো গোলমুখ খোলেন। চেলসির জার্সিতে ৯ মাস খেলে প্রথম গোল করলেন তিনি।

২০২২ সালের শেষ দিকে হাঁটুর ইনুজরিতে ছিটকে যাওয়া আরমান্ডো ব্রোহা প্রথমবার শুরুর একাদশে নামেন। নিষিদ্ধ নিকোলাস জ্যাকসনের স্থলাভিষিক্ত হয়ে গোলও করেন। অবশ্য এক ঘণ্টা পর মেডিক্যাল স্টাফদের সহায়তায় বদলি মাঠ ছাড়েন তিনি।

সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে উঠে গেলো চেলসি। ফুলহ্যামও সমান পয়েন্টে ১৩তম।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী